শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
বেলজিয়ামের জার্সি তুলে রাখছেন অ্যাক্সেল উইটসেল মেঘনা আলমকে প্রধানমন্ত্রীর ‘মহিলা অ্যাম্বাসেডর’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী মাঝ আকাশে বিমানের দুই বাংলাদেশি যাত্রীর তুমুল মারামারি, দেখুন ভিডিও বিএনপি কোন ধরনের দল ব্যাখ্যা দিলেন আইনমন্ত্রী ১০ গোলের পর এবার ৬ গোলে হারল বাংলাদেশ নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান জার্মান চ্যান্সেলরের দ্বিমুখী নীতির সমালোচনায় ইরান বিদেশে আরামের বদলে ১০ বছরের কারাবাসকেই বেছে নেব: আসিফ শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে চীনের তিন যুদ্ধজাহাজ হাঁটুর চোটে ৩ সপ্তাহ মাঠের বাইরে বার্সার গোলরক্ষক গার্সিয়া

মহানবী (সা:)-কে অবমাননার প্রতিবাদে লালপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ 

মোঃ মাজহারুল ইসলাম ,লালপুর  (নাটোর) প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ১০ জুন, ২০২২
  • ৪৩১ Time View
মোঃ মাজহারুল ইসলাম ,লালপুর  (নাটোর) প্রতিনিধি : ভারতের বিজেপি মুখপাত্র নূপুর শর্মাসহ দুই নেতা কর্তৃক প্রিয় নবী হযরত মোহাম্মদ (সা:) ও আয়েশা (রা:) কে অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে নাটোরের লালপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে হাজার হাজার মুসলিম জনতা ।শুক্রবার (১০ জুন) আছর নামাজ পর উপজেলার গোপালপুর পৌরসভা সর্বস্তরের দ্বীনদার মুসলিম জনগনের আয়োজনে বিভিন্ন মসজিদ থেকে হাজার হাজার মুসল্লি এ বিক্ষোভ মিছিল যোগ দেন।মিছিলটি গোপালপুর পৌর কেন্দ্রীয় জামে মসজিদ থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে গোপালপুর টেম্পু স্ট্যান্ডে এসে সমাবেশ করে।উক্ত সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইসাহাক আলী, মাওলানা মো: নাঈম উদ্দিন , মাওলানা মো: তোফাজ্জল হোসেন, হাফেজ মো:সাদ্দাম হোসেন প্রমূখ।
বক্তারা বলেন,  ইসলামকে অবমাননা করে রাসূল (সা:)ও আয়েশা (রা:)-কে নিয়ে কটূক্তি করা হয়েছে। এর প্রতিবাদে আমরা এখানে সমবেত হয়েছি। শুধু ভারতে নয়, বিশ্বের অনেকগুলো দেশে এ ধরনের কর্মকাণ্ড বেড়ে গেছে।এমন নিকৃষ্ট কর্মকাণ্ড বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে সকল মুসলিম দেশ, নেতৃবৃন্দ ও শান্তিকামী মানুষের প্রতি আহ্বান জানাচ্ছি। এমন ঘটনা প্রতিরোধে মুসলিম উম্মাহর উচিৎ ঐক্যবদ্ধভাবে জোরালো প্রতিবাদ করা।আমরা এর নিন্দা জানাই।পরে দোয়া  ও মোনাজাত পরিচালনা করেন, আলহাজ্ব মাওলানা মো: মুক্তার হোসাইন সাহেব।

কিউএনবি/অনিমা/১০.০৬.২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit