শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে শিক্ষা প্রতিষ্ঠানে  গাছের চারা বিতরণ। ‎পাটগ্রামে মাদ্রাসার নৈশপ্রহরীর বিরুদ্ধে শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রেষ্ঠ আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম নোয়াখালীতে যুবদল নেতাকে গায়েবি চুরি মামলায় ফাঁসানোর অভিযোগ নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২   নতুন রাষ্ট্রপতিকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সোহেলের নেতৃত্বে শুভেচ্ছা মিছিল নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ২জনের কারাদন্ড চৌগাছা পরিবারের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফলদ-ঔষধি গাছ,বিতরণ  কুইন সুলিভানকে থাপ্পড় মারায় শাস্তির মুখে লিওনেল মেসি বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

প্রধানমন্ত্রী শেখ হাসিনার দশটি বিশেষ উদ্ভাবনী উদ্যােগ বিষয়ক দিনব্যাপি কর্মশালা।

জসীম উদ্দিন জয়নাল,খাগড়াছড়ি প্রতিনিধি ।
  • Update Time : বৃহস্পতিবার, ৯ জুন, ২০২২
  • ২৩৬ Time View
জসীম উদ্দিন জয়নাল,খাগড়াছড়ি : পার্বত্য খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার  দশটি বিশেষ উদ্ভাবনী উদ্যােগ বিষয়ক দিনব্যাপি প্রশিক্ষন কর্মশালা অনুষ্টিত হয়েছে। বৃহস্পতিবার (৯জুন ২০২২ইং) সকাল ১১টার দিকে মাটিরাঙ্গা উপজেলা পরিষদের অডিটোরিয়ামে মাটিরাঙ্গা উপজেলা প্রশাসনের আয়োজনে ও গভর্নেন্স ইনোভেশন প্রধানমন্ত্রীর কার্যালয়  ইউনিটের এর সহযোগিতায়  দিন ব্যাপি কর্মশালা উদ্ভোধন করেন খাগড়াছড়ি জেলা অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) গোলাম মো:বাতেন।

মাটিরাঙ্গা উপজেলা রিসোর্স ইন্সুট্রাক্টর মো:আজগর হোসেন,র সঞ্চালনায় কর্মশালায় সভাপতিত্ব করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মিজ তৃলা দেব। মাটিরাঙ্গা উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান হাসিনা বেগম বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন। এসময় মাটিরাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা:মিল্টন এিপুরা,  থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আলী, মাটিরাঙ্গা উপজেলা এলজিইডি  প্রকৌশলী  মো:সাজ্জাদ মাহমুদ খান,মাটিরাঙ্গা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইসতিয়াক আহমেদ, মাটিরাঙ্গা উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা শেখ আশ্ররাফ উদ্দিন, মাটিরাঙ্গা উপজেলা পল্লীউন্নয়ন কর্মকর্তা মো:হুমায়ন কবির পাটোয়ারি, মাটিরাঙ্গা উপজেলা সমবায় অফিসার মো:আমান উল্লাহ, মাটিরাঙ্গা উপজেলা সহকারি প্রোগ্রামার রাজীব রায় চৌধুরী,মাটিরাঙ্গা উপজেলা সমাজ সেবা কর্মকর্তা বাদশা ফয়সাল,মাটিরাঙ্গা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো:ওবায়দুল হক, মাটিরাঙ্গা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো:আরিফ উদ্দিন, মাটিরাঙ্গা উপজেলা নির্বাচন অফিসার মুহাম্মদ আশরাফুল আলম, মাটিরাঙ্গা উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা এসএম রুবাইয়াত তানিম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো:মোতাসিন বিল্লাহ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মঞ্জুর মোর্শেদ, বর্নাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো:ইলিয়াস, মাটিরাঙ্গা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেমেন্দ্র এিপুরা,  মাটিরাঙ্গা উপজেলা উপ-সহকারি  জনস্বাস্থ্য প্রকৌশলী দ্বীপশিখা চাকমা,মাটিরাঙ্গা উপজেলা জাইকার সমন্বয়ক রুনি চাকমা,মাটিরাঙ্গা প্রেসক্লাবের সহ-সভাপতি মো:জসীম উদ্দিন জয়নাল, মাটিরাঙ্গা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের উপ-সহকারি প্রকৌশলী মো:রুহুল আমিন,মাটিরাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো:আব্দুল মালেক, মাটিরাঙ্গা উপজেলা পরিষদের সিএ মো:নুরুল আলম প্রমুখ।
প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্ভাবনী উদ্যােগ’র মধ্যে রয়েছে মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা, একটি বাড়ি একটি খামার, নারীর ক্ষমতায়ন আশ্রয়ন প্রকল্প, ডিজিটাল বাংলাদেশ, সামাজিক নিরাপত্তা,ঘরে ঘরে বিদ্যুৎ, পরিবেশ সু-রক্ষা, স্বাস্থ্য ও কমিউনিটি ক্লিনিক, শিক্ষা সহায়তা ইত্যাদি কাজ সঠিক ভাবে বাস্তবায়ন করে ব্যাপক প্রচারণা চালানো এবং বাস্তবায়ন কাজে প্রতিবন্ধকতার বিষয়ে সঠিক পরামর্শ প্রদান করাই হচ্ছে কর্মশালার মুল লক্ষ্য। সভাপতির বক্তব্যে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মিজ তৃলা দেব বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্ভাবনী উদ্যােগের মাধ্যমে দেশ আরো এগিয়ে যাবে। যা দেশের সকল আত্নসামাজিক উন্নয়নে কাজ করবে বলে জানান তিনি। প্রধান অতিথির বক্তব্যেয়ে খাগড়াছড়ি  অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) গোলাম মো:বাতেন বলেন,বলেন, ২০৪১ সালের উন্নত বাংলাদেশ গড়ার অঙ্গীকারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগ।
এর সাথেই রয়েছে ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের চ্যালেঞ্জ। রাষ্ট্রীয় উন্নয়নের অংশীদার বিভিন্ন বিভাগের সমন্বিত উদ্যোগ এসব চ্যালেঞ্জ মোকাবেলায় সহায়ক হবে। তিনি বলেন, সকলের মতামতের ভিত্তিতে মাঠ পর্যায়ের সমস্যা চিহ্নিত করা গেলে রাষ্ট্রীয়ভাবে প্রেক্ষিত পরিকল্পনা গ্রহণে এটি কার্যকর ভূমিকা রাখবে। কর্মশালায়   উপজেলা  সরকারী দপ্তরের কর্মকর্তাগণ, শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, এনজিও কর্মী সহ ৫টি গ্রুপের ৪০জন প্রশিক্ষণার্থী   উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/০৯.০৬.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit