শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
বেলজিয়ামের জার্সি তুলে রাখছেন অ্যাক্সেল উইটসেল মেঘনা আলমকে প্রধানমন্ত্রীর ‘মহিলা অ্যাম্বাসেডর’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী মাঝ আকাশে বিমানের দুই বাংলাদেশি যাত্রীর তুমুল মারামারি, দেখুন ভিডিও বিএনপি কোন ধরনের দল ব্যাখ্যা দিলেন আইনমন্ত্রী ১০ গোলের পর এবার ৬ গোলে হারল বাংলাদেশ নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান জার্মান চ্যান্সেলরের দ্বিমুখী নীতির সমালোচনায় ইরান বিদেশে আরামের বদলে ১০ বছরের কারাবাসকেই বেছে নেব: আসিফ শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে চীনের তিন যুদ্ধজাহাজ হাঁটুর চোটে ৩ সপ্তাহ মাঠের বাইরে বার্সার গোলরক্ষক গার্সিয়া

লালপুরে দুড়দুড়িয়া ইউ পি চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন

মোঃ মাজহারুল ইসলাম ,লালপুর (নাটোর) প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ৯ জুন, ২০২২
  • ২৪৮ Time View
মোঃ মাজহারুল ইসলাম ,লালপুর (নাটোর) প্রতিনিধি : সন্ত্রাসী কায়দায় সাধারন মানুষকে মারধর করে এলাকায় ত্রাস সৃষ্টি, শালিশী বৈঠকে একতরফা ফায়সালা প্রদান ও জনসাধারণের সাথে অসামাজিক আচরণের প্রতিবাদে নাটোরের লালপুর উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তোফার বিরুদ্ধে মানববন্ধন করেছে স্থানীয় জনসাধারন।বুধবার (৮ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার লালপুর – বাঘা সড়কের বেরিলাবাড়ী (জামতলা) মোড়ে এ মানববন্ধন করা হয়। 

মানববন্ধনে বক্তব্য রাখেন, লালপুর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আনিছুর রহমান, দুড়দুড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও দুড়দুড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুল হান্নান, দুড়দুড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও নাটোর জেলা আওয়ামীলীগের সাবেক সদস্য আজিজুল আলম মক্কেল,  সমাজসেবক আলহাজ্ব সোলায়মান হোসেন, নির্যাতিত ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সাবেক ইউপি সদস্য জামাল উদ্দিন, শহিদুল ইসলাম, আব্দুল আলীম প্রমুখ।বক্তারা অবিলম্বে ওই চেয়ারম্যান ও তার সহযোগিদের দ্রুত গ্রেফতারসহ তাদের শাস্তির দাবি জানান। 

কিউএনবি/অনিমা/০৯.০৬.২০২২/সকাল ১০.২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit