সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত। দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন॥

মাটিরাঙ্গায় সংক্রামক রোগ প্রতিরোধ নিয়ন্ত্রন ও নির্মূল বিষয়ক কর্মশালা

জসীম উদ্দিন জয়নাল,খাগড়াছড়ি প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ৬ জুন, ২০২২
  • ১৭১ Time View
জসীম উদ্দিন জয়নাল,খাগড়াছড়ি : খাগড়াছড়ির মাটিরাঙ্গায় দিন ব্যাপি সংক্রামক রোগ প্রতিরোধ নিয়ন্ত্রন ও নির্মূল আইন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মাটিরাঙ্গা উপজেলা প্রশাসন এ কর্মশালার আয়োজন করে। সোমবার (৬ জুন ২০২২ইং )সকাল ১১টার দিকে মাটিরাঙ্গা উপজেলা পরিষদের অডিটোরিয়ামে দিন ব্যাপি এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার রক্তিম চৌধুরী।

মাটিরাঙ্গা উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প এবং জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সী (জাইকা)র উপজেলা সমন্বয়ক রুনি চাকমার সঞ্চালনায় কর্মশালায় সভাপতিত্ব করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মিজ তৃলা দেব। মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার মিল্টন ত্রিপুরা ও মাটিরাঙ্গা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা বেগম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। কর্মশালায় মাটিরাঙ্গা প্রেস ক্লাবের সহসভাপতি মো. জসিম উদ্দিন জয়নাল অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন।

জনস্বাস্থ্য সংক্রান্ত জরুরি অবস্থা মোকাবেলা এবং স্বাস্থ্যগত ঝুঁকি হ্রাসকরণের লক্ষ্যে সচেতনতা বৃদ্ধি, সংক্রামক রোগ প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূলে আইন মেনে চলার পরামর্শ দিয়ে মানিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার রক্তিম চৌধুরী সংক্রামক রোগ যাতে ছড়িয়ে পরতে না পারে সেজন্য সকলকে সচেতন থাকতে হবে। কর্মশালায় সভাপতির বক্তব্যে, মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মিজ তৃলা দেব বলেন,  করোনা সংক্রমনকালীন সময়ে প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা জীবনবাজি রেখে সাধারন মানুষকে বাচাতে দিনরাত কাজ করছে।

কিউএনবি/আয়শা/০৬.০৬.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:০১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit