শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
নেপালে শোভাযাত্রা থেকে যে কারণে ছড়িয়ে পড়ল ভয়াবহ দাঙ্গা মরক্কো থেকে সাঁতরে স্পেনে ৬০ হাজার অভিবাসী, মৃতের সংখ্যা বেড়ে ৪১ তুরস্কের সাবেক প্রধানমন্ত্রীর রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণা হঠাৎ কেন সাঁতরে সমুদ্র পেরিয়ে স্পেনে যাচ্ছে মানুষ রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর সুগার মিল সারা বছর উৎপাদনশীল করার চিন্তা সরকারের : রিজভী বিশ্বকাপের অংশীদারিত্ব ইস্যুতে পদত্যাগ করলেন ইনফান্তিনোর উপদেষ্টা বেলুচিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩২ মরক্কো থেকে স্পেনে হাজারো অভিবাসীর অনুপ্রবেশ, ৯ জনের মৃত্যু মরক্কো দিয়ে নজিরবিহীন অনুপ্রবেশ, সীমান্তে সেনা পাঠাচ্ছে স্পেন

ভারতে বাস খাদে পড়ে ২৬ জনের মৃত্যু

Reporter Name
  • Update Time : সোমবার, ৬ জুন, ২০২২
  • ১২০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের তীর্থযাত্রী বোঝাই একটি বাস খাদে পড়ে অন্তত ২৬ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও কয়েকজন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। 

রোববার (৫ জুন) উত্তর কাশীর ডামটায় যমুনোত্রী জাতীয় সড়কে এ দুর্ঘটনা ঘটে।

ঘটনায় শোকপ্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী। মৃত ও আহতদের পরিবারকে আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছে কেন্দ্রীয় সরকার।

মধ্যপ্রদেশের পান্না জেলা থেকে ৩০ জন তীর্থযাত্রী নিয়ে যমুনোত্রীর উদ্দেশে যাচ্ছিল বাসটি। উত্তরকাশীর কাছে একটি জায়গায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। 

খবর পেয়ে পুলিশ এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। শেষ খবর পাওয়া পর্যন্ত ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

সংবাদমাধ্যম আনন্দবাজারকে উত্তরাখণ্ডের ডিজিপি অশোক কুমার বলেন, ‘‘এখনও পর্যন্ত ২৬টি মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ এবং রাজ্যের বিপর্যয় মোকাবিলা দল ঘটনাস্থলে উদ্ধারকাজ চালাচ্ছে।’’ 

এই দুর্ঘটনার খবর পাওয়ার পরই ঘটনায় শোক প্রকাশ করে মৃতদের পরিবারকে ২ লাখ টাকা আর্থিক সহায়তা এবং আহতদের ৫০ হাজার টাকা আর্থিক সাহায্য করার কথা ঘোষণা করে প্রধানমন্ত্রীর কার্যালয়। 

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ টেলিফোনে কথা বলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্করসিংহ ধামির সঙ্গে। তিনি মৃতদের প্রতি তাঁর সমবেদনা জানিয়ে টুইটও করেন।

ভয়াবহ এই সড়ক দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। এক টুইট বার্তায় তিনি বলেন, প্রতি মুহূর্তে উত্তরাখণ্ড সরকারের সঙ্গে এ বিষয়ে যোগাযোগ রাখা হচ্ছে। আহতদের চিকিৎসার সব ধরনের ব্যবস্থা করা হয়েছে।

এদিকে,উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামিকে জানিয়েছেন, রাজ্য প্রশাসন এবং উদ্ধারকারী দল ঘটনাস্থলে রয়েছে এবং তিনি দুর্যোগ নিয়ন্ত্রণ কক্ষে পৌঁছে পরিস্থিতির উপর নজর রাখছেন।

কিউএনবি/অনিমা/০৬.০৬.২০২২ খ্রিস্টাব্দ/সকাল ৯:২৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit