শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
বেলজিয়ামের জার্সি তুলে রাখছেন অ্যাক্সেল উইটসেল মেঘনা আলমকে প্রধানমন্ত্রীর ‘মহিলা অ্যাম্বাসেডর’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী মাঝ আকাশে বিমানের দুই বাংলাদেশি যাত্রীর তুমুল মারামারি, দেখুন ভিডিও বিএনপি কোন ধরনের দল ব্যাখ্যা দিলেন আইনমন্ত্রী ১০ গোলের পর এবার ৬ গোলে হারল বাংলাদেশ নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান জার্মান চ্যান্সেলরের দ্বিমুখী নীতির সমালোচনায় ইরান বিদেশে আরামের বদলে ১০ বছরের কারাবাসকেই বেছে নেব: আসিফ শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে চীনের তিন যুদ্ধজাহাজ হাঁটুর চোটে ৩ সপ্তাহ মাঠের বাইরে বার্সার গোলরক্ষক গার্সিয়া

লালপুরে পদ্মা থেকে অবৈধ ভাবে বালু উত্তোলনে জড়িতদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা 

মোঃ মাজহারুল ইসলাম  লালপুর(নাটোর)প্রতিনিধি
  • Update Time : রবিবার, ৫ জুন, ২০২২
  • ১৪১ Time View
মোঃ মাজহারুল ইসলাম  লালপুর(নাটোর)প্রতিনিধি : নাটোরের লালপুরে পদ্মা নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলনের সাথে জড়িত জেলা পরিষদের সাবেক সদস্য মতিউর রহমান ওরফে মতি, ঠিকাদার শরিফুল ইসলাম,বনপাড়ার ঠিকাদার আব্দুল্লাহ আল মামুন ও মোস্তফা বেপারীর বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেছে আদালত।  রবিবার দুপুরে জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক মোসলেম উদ্দিন পিবিআইয়ের তদন্ত প্রতিবেদন আমলে নিয়ে শুনানী শেষে ওই চারজনের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানার আদেশ জারি করেন।
আগামী ১৮জুলাই মামলার পরবর্তী দিন ধার্য্য করা হয়েছে। এরআগে বালু উত্তোলনের সাথে জড়িত চারজনকে অভিযুক্ত করে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন নাটোর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন(পিবিআই)। এর তদন্ত কর্মকর্তা উপ—পরিদর্শক নিতাই কুমার সাহা। উল্লেখ্য পদ্মা নদীর চর থেকে অব্যধভাবে বালু উত্তোলনের খবর বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডয়ায় প্রকাশ হলে আদালত বালু উত্তোলনে কারা জড়িত তাদের খুজে বের করে প্রতিবেদন জমা দিতে আদেশ দেন পিবিআইকে।
সে মোতাবেক পিবিআই তদন্ত শেষ করে গত বৃহস্পতিবার ওই চার জনের বিরুদ্ধ ছয় পাতার এই তদন্ত প্রতিবেদন দাখিল করলে আদালত রবিবার শুনানির দিন ধার্য করে। রবিবার শুনানি শেষে তাদের বিরুদ্ধে গ্রফতারী পরোয়ানা জারি করে আদালত।

 

 

কিউএনবি/আয়শা/০৫.০৬.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit