রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
শিরোনাম
ইসরাইলকে ‘উপযুক্ত জবাব’ দেওয়ার হুঁশিয়ারি হিজবুল্লাহর দিনাজপুর প্রেসক্লাবের ঐতিহ্য রক্ষায় দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান॥-এমপি জাহাঙ্গীর লালমনিরহাটে শিঘ্রই নির্মিত হচ্ছে ১৫০ কোটি টাকা ব্যয়ে আধুনিক মাদক নিরাময় কেন্দ্র ও হাসপাতাল—–ত্রাণমন্ত্রী দুলু নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে: প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার বিষয়ে সংসদে উপস্থাপন করা হয়েছে–এমপি বাবু বাংলাদেশ দলকে প্রধানমন্ত্রীর ফোনকল, কী কথা হলো? ৭ জেলায় ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কা বালা-মুসিবত দূর করার আমল ইনিংস হারের শঙ্কা এড়িয়ে লিড নিল অস্ট্রেলিয়া নারী অ্যাথলেট পুরুষ প্রমাণিত, আজীবন নিষেধাজ্ঞা

শেরেবাংলা শাইনিং পার্সোনালিটি এ্যাওয়ার্ড সম্মাননা পেলেন নিগার সুলতান

Reporter Name
  • Update Time : রবিবার, ৫ জুন, ২০২২
  • ১৫৪ Time View
জসীম উদ্দিন জয়নাল,খাগড়াছড়ি : সাংগঠনিক দক্ষতা ও সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য শেরে বাংলা শাইনিং পার্সোনালিটি এ্যাওয়ার্ড সম্মাননা পেলেন খাগড়াছড়ি জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান নিগার সুলতানা। তিনি খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সাবেক সদস্য। সমাজসেবী নিগার সুলতানা খাগড়াছড়ি মাটিরাঙ্গা উপজেলার তাইন্দং ইউনিয়নের বাসিন্দা ও বিশিষ্ট ঠিকাদার  মো. আবুল কাশেমের সহধর্মিনী। তিনি দীর্ঘদিন ধরে খাগড়াছড়ি জেলার অসহায় নারীদের জন্য কাজ করে যাচ্ছেন। 

শনিবার (৪ জুন ২০২২ইং) দুপুরের দিকে ঢাকার হোটেল রেডিসন ব্লু ওয়াটার গার্ডেনে এ সম্মাননা তুলে দেন বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ মশিউর রহমান রাঙ্গা এমপি। শেরে বাংলা একে ফজলুল হক গবেষণা পরিষদ এ অনুষ্ঠানের আয়োজন করে। সাবেক তথ্য সচিব ও সংগঠনের প্রধান উপদেষ্টা শেরে বাংলা একে ফজলুল হকের দৌহিত্র সৈয়দ মার্গুব মোর্শেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন সড়ক পরিবহন ও যোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অধ্যক্ষ রওশনারা মান্নান এমপি।

অনুষ্টানে বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি মোহাম্মদ আবু তারিক, বিশিষ্ট গবেষক ও লেখক অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন ও মনোহরদী সরকারি কলেজের অধ্যক্ষ মো. গোলাম ফারুক বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।

কিউএনবি/আয়শা/০৫.০৬.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit