বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন

উলিপুরে আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল

শিমুল দেব, উলিপুর, কুড়িগ্রাম প্রতিনিধি।
  • Update Time : শনিবার, ৪ জুন, ২০২২
  • ৩৬০ Time View

শিমুল দেব, উলিপুর, কুড়িগ্রাম প্রতিনিধি : বিএনপি-জামায়াতের দেশবিরোধী ষড়যন্ত্র ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে কুড়িগ্রামের উলিপুরে আওয়ামীলীগের পৃথক পৃথক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আওয়ামীলীগের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে শনিবার (৪ জুন) পৌর শহরে এ কর্মসূচী পালন করা হয়।

উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম হোসেন মন্টুর নেতৃত্বে দুপুরে উপজেলা আওয়ামীলীগের কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে গবা মোড়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি কবির উদ্দিন সরকার, সাধারণ সম্পাদক গোলাম হোসেন মন্টু, জেলা আওয়ামীলীগের সদস্য অধ্যক্ষ আহসান হাবীব রানা, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ সরকার প্রমুখ।

অপর দিকে বিকালে এমপি পুত্র ও কানাডা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সালমান হাসান ডেভিড মারজানের নেতৃত্বে এমএ মতিন কারিগরি ও কৃষি কলেজ থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে গবা মোড়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, কানাডা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সালমান হাসান ডেভিড মারজান, পৌর মেয়র মামুন সরকার মিঠু, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক স.ম আল মামুন সবুজ, তবকপুর ইউপি চেয়ারম্যান মোখলেছুর রহমান, ধরনীবাড়ী ইউপি চেয়ারম্যান এরশাদুল হক, দূর্গাপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম সাঈদ প্রমুখ।

 

 

কিউএনবি/আয়শা/০৪.০৬.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit