বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩ ইউপি নির্বাচনে থাকছে যেসব প্রতীক, বাড়ছে জামানত সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশকে উন্নত রাষ্টে রুপান্তরিত করতে হবে—–এমপি পিনাক চৌধুরী

রাজশাহীতে ইসলামী ব্যাংকের “ক্ষুদ্র ও এসএমই উদ্যোক্তা সম্মেলন” অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ জুন, ২০২২
  • ১৯৬ Time View

ডেস্ক নিউজ : ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর আয়োজনে “ক্ষুদ্র ও এসএমই উদ্যোক্তা সম্মেলন” ৪ জুন ২০২২, শনিবার রাজশাহীর একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। ইসলামী ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংক, রাজশাহী অফিসের নির্বাহী পরিচালক জীবন কৃষ্ণ রায়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইসলামী ব্যাংকের রাজশাহী জোনপ্রধান মোঃ মিজানুর রহমান মিজি।

আরো বক্তব্য দেন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মিফতাহ উদ্দিন। ইসলামী ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ মাকসুদুর রহমান, ব্যাংকের নির্বাহী ও রাজশাহী জোনের অধীন শাখাগুলোর ব্যবস্থাপকগণ সম্মেলনে উপস্থিত ছিলেন। ক্ষুদ্র ও এসএমই উদ্যোক্তাদের পক্ষ থেকে বক্তব্য দেন সপুরা এগ্রো এর ম্যানেজিং পার্টনার মোঃ সাজ্জাদ আলী, এস এস মৎস খামারের স্বত্বাধিকারী মোঃ গোলাম সাকলায়েন, পল্লী উন্নয়ন প্রকল্পের গ্রাহক শ্রীমতি রেবা রাণী সরকার, নাটোর ড্রাগন ফ্রুট গার্ডেন এর স্বত্বাধিকারী মোঃ গোলাম নবী এবং মিনু সিল্ক গার্মেন্টস অ্যান্ড বুটিক এর স্বত্বাধিকারী মোসাঃ তাহমিনা আখতার। সম্মেলনে রাজশাহী অঞ্চলের ক্ষুদ্র ও এসএমই উদ্যোক্তাগণের অংশগ্রহণে দিনব্যাপী ক্ষুদ্র ও এসএমই গ্রাহকদের পণ্য প্রদর্শণী করা হয়।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির প্রধান অতিথির ভাষণে বলেন, ক্ষুদ্র, কুটির ও ছোট বিনিয়োগ দেশে কর্মসংস্থান সৃষ্টি ও টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করছে। ইসলামী ব্যাংক এই উন্নয়নে সহযোগী হিসেবে আর্থিক সেবা প্রদানের মাধ্যমে অবদান রেখে চলেছে। কোভিড-১৯ এর সময়ে ইসলামী ব্যাংকের ভুমিকার প্রশংসা করে তিনি বলেন, প্রণোদনার প্যাকেজের অর্থ বিতরণে এই ব্যাংক চমৎকার কাজ করেছে। তিনি বলেন, এসএমই খাতে গ্রাহকদের প্রতি ব্যাংকের দীর্ঘমেয়াদী অব্যাহত আর্থিক সেবা জরুরি। তিনি ক্ষুদ্র ও এসএমই উদ্যোক্তাদের নিয়মিত ঋণ পরিশোধের মাধ্যমে ব্যবসায় প্রসারে আরো বেশি মনযোগ দিয়ে কাজ করার জন্য আহবান জানান।

মুহাম্মদ মুনিরুল মওলা সভাপতির ভাষণে বলেন, বাংলাদেশ বিশ্বের সবচেয়ে বেশি অগ্রগতি সম্পন্ন ইকোনমির দেশ হিসবে স্বীকৃত। ইসলামী ব্যাংক শরীয়াহভিত্তিক ব্যাংক ব্যবস্থার সফল বাস্তবায়ন, আর্থিক অন্তর্ভুক্তি, ক্ষুদ্র ও এসএমই উদ্যোক্তা উন্নয়ন, শিল্পায়ন, প্রবাসী সেবা, গ্রামীণ দারিদ্র বিমোচন, নারীর ক্ষমতায়নের মাধ্যমে জাতীয় অর্থনীতিতে অবদান রেখে চলেছে। ইসলামী ব্যাংকের পল্লী উন্নয়ন প্রকল্প (আরডিএস) গ্রামীন জনপদে জামানতবিহীন বিনিয়োগ প্রদানের মাধ্যমে জীবন জীবিকার উন্নয়নে সমন্বিতভাবে কাজ করে যাচ্ছে। ইসলামী ব্যাংকের শাখা, উপশাখা ও এজেন্ট আউটলেটের মাধ্যমে ৪৯০ টি উপজেলার ২৯ হাজার ৪৬৮টি গ্রামে এ প্রকল্প পরিচালিত হচ্ছে। আরডিএস এর সদস্য সংখ্যা ১৫ লক্ষাধিক যার ৯২ শতাংশই নারী। ইতোমধ্যে এ প্রকল্পের আওতায় ব্যাংকের ১০১ টি এজেন্ট আউটলেটের মাধ্যমে ১১০ কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/০৪.০৬.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit