শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
নেপালে শোভাযাত্রা থেকে যে কারণে ছড়িয়ে পড়ল ভয়াবহ দাঙ্গা মরক্কো থেকে সাঁতরে স্পেনে ৬০ হাজার অভিবাসী, মৃতের সংখ্যা বেড়ে ৪১ তুরস্কের সাবেক প্রধানমন্ত্রীর রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণা হঠাৎ কেন সাঁতরে সমুদ্র পেরিয়ে স্পেনে যাচ্ছে মানুষ রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর সুগার মিল সারা বছর উৎপাদনশীল করার চিন্তা সরকারের : রিজভী বিশ্বকাপের অংশীদারিত্ব ইস্যুতে পদত্যাগ করলেন ইনফান্তিনোর উপদেষ্টা বেলুচিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩২ মরক্কো থেকে স্পেনে হাজারো অভিবাসীর অনুপ্রবেশ, ৯ জনের মৃত্যু মরক্কো দিয়ে নজিরবিহীন অনুপ্রবেশ, সীমান্তে সেনা পাঠাচ্ছে স্পেন

পুতিন ইউক্রেনে ঐতিহাসিক ভুল করেছেন: ম্যাক্রোঁ

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ জুন, ২০২২
  • ১২৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেন আক্রমণ করে একটি ‘ঐতিহাসিক ও মৌলিক ভুল’ করেছেন এবং রাশিয়া এখন ‘বিচ্ছিন্ন’ হয়ে পড়েছে।

শুক্রবার প্রেসিডেন্ট ম্যাক্রা ফরাসি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন। খবর আলজাজিরার।

তিনি বলেন, রাশিয়াকে ‘অপমানিত’ করা উচিত হবে না। আমরা কূটনৈতিক উপায়ে যুদ্ধ বন্ধ করে তা থেকে বেরিয়ে আসার পথ প্রশস্ত করতে পারি।

ইমানুয়েল ম্যাক্রোঁ আরও বলেন, আমি পুতিনকে বলেছিলাম যে তিনি তার জনগণের জন্য, নিজের জন্য এবং ইতিহাসের জন্য একটি ঐতিহাসিক এবং মৌলিক ভুল করেছেন। আমি মনে করি, তিনি নিজেকে বিচ্ছিন্ন করে রেখেছেন। নিজেকে বিচ্ছিন্ন করা এক জিনিস, কিন্তু এটি থেকে বেরিয়ে আসতে সক্ষম হওয়া একটি কঠিন পথ।

ফ্রান্সের এই নেতা আরও বলেন, ইউক্রেনের রাজধানী কিয়েভ সফরের বিষয়টি তিনি ‘অস্বীকার’ করেননি।

প্রসঙ্গত, গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেন আক্রমণ করার পর থেকে কয়েক হাজার মানুষ নিহত ও লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপে সবচেয়ে ভয়াবহ শরণার্থী সংকট তৈরি করেছে।

এদিকে, পুতিন শুক্রবার বৈশ্বিক খাদ্য ও জ্বালানি সংকটের জন্য পশ্চিমাদের দোষারোপ করেছেন এবং ইউক্রেন থেকে শস্য রপ্তানির জাহাজগুলোর জন্য নিরাপদ পথের প্রস্তাবের পুনরাবৃত্তি করেছেন।

তিনি রুশ গণমাধ্যমকে বলেন, বিশ্ব বাজারে খাদ্যের যে মন্দাবস্থা চলছে তার জন্য রাশিয়ার ওপর দায় চাপানোর চেষ্টা চলছে।

 

কিউএনবি/অনিমা/০৪.০৬.২০২২/সকাল ১১:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit