শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
নেপালে শোভাযাত্রা থেকে যে কারণে ছড়িয়ে পড়ল ভয়াবহ দাঙ্গা মরক্কো থেকে সাঁতরে স্পেনে ৬০ হাজার অভিবাসী, মৃতের সংখ্যা বেড়ে ৪১ তুরস্কের সাবেক প্রধানমন্ত্রীর রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণা হঠাৎ কেন সাঁতরে সমুদ্র পেরিয়ে স্পেনে যাচ্ছে মানুষ রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর সুগার মিল সারা বছর উৎপাদনশীল করার চিন্তা সরকারের : রিজভী বিশ্বকাপের অংশীদারিত্ব ইস্যুতে পদত্যাগ করলেন ইনফান্তিনোর উপদেষ্টা বেলুচিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩২ মরক্কো থেকে স্পেনে হাজারো অভিবাসীর অনুপ্রবেশ, ৯ জনের মৃত্যু মরক্কো দিয়ে নজিরবিহীন অনুপ্রবেশ, সীমান্তে সেনা পাঠাচ্ছে স্পেন

তুরস্কের বিরুদ্ধে ইউক্রেনের বিস্ফোরক অভিযোগ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩ জুন, ২০২২
  • ১৩৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কে নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূত অভিযোগ করেছেন, ইউক্রেনের কাছ থেকে রাশিয়া যেসব শস্য চুরি করেছে সেই কথিত চুরি করা শস্য কিনছে তুরস্কও। খবর আল জাজিরার। 

ইউক্রেন গত কয়েকদিন ধরে অভিযোগ করে আসছে রাশিয়া তাদের দেশে উৎপাদিত শস্য চুরি করে জাহাজ বোঝাই করে সেগুলো নিয়ে যাচ্ছে। তাদের অভিযোগ বেশ কয়েকটি দেশ এসব চুরি করা শস্য কিনছে। এর মধ্যে তারা জানাল তুরস্কও সেসব দেশের তালিকায় রয়েছে। 

ইউক্রেনের রাষ্ট্রদূত ভাসাল বোদনার সাংবাদিকদের বলেন, তিনি তুরস্কের কর্মকর্তা ও ইন্টারপোলের কাছে আবেদন জানিয়েছেন, কারা এসব চুরি করা শস্য তুরস্কের পানি সীমানা দিয়ে নিয়ে যাচ্ছে সেটি যেন তদন্ত করা হোক। 

এদিকে তুরস্কের বিরুদ্ধে ইউক্রেন এমন বিস্ফোরক অভিযোগ করার পর এ ব্যাপারে দেশটির পক্ষ থেকে এখনো কোনো কিছু জানানো হয়নি। তাছাড়া যাদের বিরুদ্ধে শস্য চুরি করার অভিযোগ সেই রাশিয়াও এ ব্যাপারে কিছু বলেনি। 

আন্তর্জাতিক গণমাধ্যমগুলোও এ দাবির সত্যতা নিশ্চিত করতে পারেনি। 

সূত্র: আল জাজিরা 

কিউএনবি/অনিমা/০৩.০৬.২০২২/বিকাল ৪.৫৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit