শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
নেপালে শোভাযাত্রা থেকে যে কারণে ছড়িয়ে পড়ল ভয়াবহ দাঙ্গা মরক্কো থেকে সাঁতরে স্পেনে ৬০ হাজার অভিবাসী, মৃতের সংখ্যা বেড়ে ৪১ তুরস্কের সাবেক প্রধানমন্ত্রীর রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণা হঠাৎ কেন সাঁতরে সমুদ্র পেরিয়ে স্পেনে যাচ্ছে মানুষ রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর সুগার মিল সারা বছর উৎপাদনশীল করার চিন্তা সরকারের : রিজভী বিশ্বকাপের অংশীদারিত্ব ইস্যুতে পদত্যাগ করলেন ইনফান্তিনোর উপদেষ্টা বেলুচিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩২ মরক্কো থেকে স্পেনে হাজারো অভিবাসীর অনুপ্রবেশ, ৯ জনের মৃত্যু মরক্কো দিয়ে নজিরবিহীন অনুপ্রবেশ, সীমান্তে সেনা পাঠাচ্ছে স্পেন

‘লুহানস্ক ২ সপ্তাহের মধ্যে নিয়ন্ত্রণে নিতে পারে রাশিয়া’

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩ জুন, ২০২২
  • ১৯২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : রুশ বাহিনী সম্ভবত দুই সপ্তাহের মধ্যে পুরো লুহানস্ক নিয়ন্ত্রণে নিতে পারে বলে জানিয়েছে যুক্তরাজ্য।

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এ অনুমান করছে। খবর আলজাজিরার।

যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, রাশিয়া সম্ভবত আগামী দুই সপ্তাহের মধ্যে পুরো লুহানস্ক নিয়ন্ত্রণে নিতে পারে। রাশিয়া বর্তমানে লুহানস্কের ৯০ শতাংশের বেশি অঞ্চলের নিয়ন্ত্রণ করছে। এটি দোনবাসের দুই অঞ্চলের একটি।

মন্ত্রণালয়ের সর্বশেষ গোয়েন্দা ব্রিফিংয়ে বলা হয়েছে, মস্কোকে এ ‘কৌশলগত সাফল্য’ অর্জনের জন্য ‘উল্লেখযোগ্য ক্ষতির শিকার’ হতে হয়েছে।

এতে আরও বলা হয়, ‘রাশিয়ার জন্য যে কোনো ধরনের সাফল্য অর্জন করতে জনশক্তি ও সরঞ্জামের ক্রমাগত বিপুল বিনিয়োগের প্রয়োজন হবে এবং সম্ভবত আরও অনেক সময় লাগবে।’

২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরুর কিছু দিন পর নিজেদের লক্ষ্য পরিবর্তন করে মস্কো। ইউক্রেনের পূর্ব ও দক্ষিণাঞ্চলকে গুরুত্ব দেওয়ার কথা জানানোর পর থেকে দোনবাস অঞ্চলে হামলা জোরদার করেন রুশ সেনারা।

এর পর গুরুত্বপূর্ণ বন্দরনগরী মারিউপোলের দখলে নেয় রাশিয়া। এখন তারা দোনবাস অঞ্চলের বিভিন্ন এলাকায় ব্যাপক হামলা চালাচ্ছে।

কিউএনবি/অনিমা/০৩.০৬.২০২২/বিকাল ৪.৩১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit