শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
নেপালে শোভাযাত্রা থেকে যে কারণে ছড়িয়ে পড়ল ভয়াবহ দাঙ্গা মরক্কো থেকে সাঁতরে স্পেনে ৬০ হাজার অভিবাসী, মৃতের সংখ্যা বেড়ে ৪১ তুরস্কের সাবেক প্রধানমন্ত্রীর রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণা হঠাৎ কেন সাঁতরে সমুদ্র পেরিয়ে স্পেনে যাচ্ছে মানুষ রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর সুগার মিল সারা বছর উৎপাদনশীল করার চিন্তা সরকারের : রিজভী বিশ্বকাপের অংশীদারিত্ব ইস্যুতে পদত্যাগ করলেন ইনফান্তিনোর উপদেষ্টা বেলুচিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩২ মরক্কো থেকে স্পেনে হাজারো অভিবাসীর অনুপ্রবেশ, ৯ জনের মৃত্যু মরক্কো দিয়ে নজিরবিহীন অনুপ্রবেশ, সীমান্তে সেনা পাঠাচ্ছে স্পেন

সৌদি যাচ্ছেন বাইডেন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩ জুন, ২০২২
  • ১০৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এ মাসে সৌদি আরব সফর করবেন। 

বৃহস্পতিবার একথা জানানো হয়। খবর এএফপি’র।

সৌদি আরব বাইডেনের দুই অগ্রাধিকার তেল উৎপাদন বৃদ্ধির এবং যুদ্ধ-বিদ্ধস্ত ইয়েমেনে শান্তি চুক্তির মেয়াদ বাড়াতে সহায়তা করার বিষয়ে সম্মত হওয়ার কয়েকঘণ্টা পর এমন সিদ্ধান্ত গ্রহণ করা হয় বলে জানা গেছে।

এক সময় সৌদি আরবকে অপছন্দের একটি রাষ্ট্র হিসেবে অভিহিত করা এ নেতার জন্য এটি একেবারেই বিপরীতমুখী অবস্থান। 

নাম প্রকাশে অনিচ্ছুক এমন সূত্রের উদ্ধৃতি দিয়ে নিউইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্ট ও সিএনএন জানায়, বাইডেন এ অঞ্চল সফরকালে সৌদি আরবে যাত্রা বিরতি করবেন। অনেক দিন ধরেই তার সৌদি আরব সফরে যাওয়ার গুজব শোনা যাচ্ছে।

সিএনএন জানায়, মূলত বাইডেন সৌদি আরবে যুবরাজ মোহাম্মাদ বিন সালমানের সঙ্গেই বৈঠক করবেন।

২০১৮ সালে দেশটির ভিন্নমতাবলম্বী সাংবাদিক জামাল খাসোগিকে হত্যার নির্দেশ দেওয়ার জন্য মার্কিন গোয়েন্দা সংস্থা তাকে অভিযুক্ত করে।

হোয়াইট হাউস প্রেস সেক্রেটারি কারিন জিয়ান-পিরি সফরের ঘোষণা না দিয়ে তিনি কেবলমাত্র বলেন, “প্রেসিডেন্ট মধ্যপ্রাচ্যের দেশগুলোর নেতাদের সঙ্গে সাক্ষাতের সুযোগের অপেক্ষায় রয়েছেন।”

কিউএনবি/অনিমা/০৩.০৬.২০২২/বিকাল ৩.৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit