শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
নেপালে শোভাযাত্রা থেকে যে কারণে ছড়িয়ে পড়ল ভয়াবহ দাঙ্গা মরক্কো থেকে সাঁতরে স্পেনে ৬০ হাজার অভিবাসী, মৃতের সংখ্যা বেড়ে ৪১ তুরস্কের সাবেক প্রধানমন্ত্রীর রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণা হঠাৎ কেন সাঁতরে সমুদ্র পেরিয়ে স্পেনে যাচ্ছে মানুষ রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর সুগার মিল সারা বছর উৎপাদনশীল করার চিন্তা সরকারের : রিজভী বিশ্বকাপের অংশীদারিত্ব ইস্যুতে পদত্যাগ করলেন ইনফান্তিনোর উপদেষ্টা বেলুচিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩২ মরক্কো থেকে স্পেনে হাজারো অভিবাসীর অনুপ্রবেশ, ৯ জনের মৃত্যু মরক্কো দিয়ে নজিরবিহীন অনুপ্রবেশ, সীমান্তে সেনা পাঠাচ্ছে স্পেন

ইউক্রেনের ‘ভাড়াটে যোদ্ধাদের’ নিয়ে যা বলল রাশিয়া

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২ জুন, ২০২২
  • ১০৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ে প্রধান মুখপাত্র মেজর জেনারেল ইগোর কোনাশেনকোভ বৃহস্পতিবার দাবি করেছেন, ইউক্রেন রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য বিদেশি ভাড়াটে যোদ্ধাদের নিয়ে এসেছিল। কিন্তু বেশিরভাগ ভাড়াটে যোদ্ধাদের নিশ্চিহ্ন করে দিয়েছে রাশিয়া। বর্তমানে ভাড়াটে যোদ্ধার সংখ্যা অর্ধেকে নেমে এসেছে। তার দাবি দুর্বল প্রশিক্ষণ ও যুদ্ধ করার অভিজ্ঞতা না থাকায় তারা রাশিয়ার শক্তিশালী দূরপাল্লার অস্ত্রের কাছে হার মেনেছে। 

এ ব্যাপারে মেজর জেনারেল ইগোর কোনাশেনকোভ বলেন, ইউক্রেনের কয়েকশ বিদেশি ভাড়াটে যোদ্ধা যেখানে তারা প্রশিক্ষণ নিতে এসেছিল সেখানে রাশিয়ার দূরপাল্লার অস্ত্রের মাধ্যমে ধ্বংসপ্রাপ্ত হয়েছে। তিনি আরও বলেন, কিন্তু বেশিরভাগ ভাড়াটে যোদ্ধা যুদ্ধক্ষেত্রে মারা গেছে দুর্বল প্রশিক্ষণ ও সত্যিকারের যুদ্ধ করার অভিজ্ঞতার অভাবের কারণে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এ মুখপাত্র আরও দাবি করেছেন, ইউক্রেন এসব বিদেশি ভাড়াটে যোদ্ধাদের কামান চালাতে কাজে লাগিয়েছে। তিনি আরও বলেছেন, যারা রাশিয়ার হামলায় মারা গেছে তাদের পরিবারের কাছে কোনো তথ্য দেওয়া হচ্ছে না। তথ্য গোপন করা হচ্ছে। এছাড়া এখনো যেসব বিদেশি ভাড়াটে যোদ্ধারা ইউক্রেনের হয়ে যুদ্ধ করছে তাদের হুশিয়ারি দিয়েছেন মেজর জেনারেল কোনাশেনকোভ। 

তিনি বলেছেন, যুদ্ধে টিকে থাকতে না পেরে অনেকে চলে যেতে চাচ্ছে কিন্তু তাদের যেতে দিচ্ছে না ইউক্রেন। তিনি আরও বলেন, আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী ভাড়াটে যোদ্ধারা যেহেতু সেনা না ফলে তাদের বিচারের মুখোমুখি করা হবে। তিনি আরও বলেন, ইউক্রেন এখন ভাড়াটে যোদ্ধাদের নিজেদের সেনাবাহিনীর অন্তর্ভুক্ত করতে চাইছে এবং ইউক্রেনের পাসপোর্ট দেওয়ার চেষ্টা করছে। কিন্তু এসব কিছু তাদের বাঁচাতে পারবে না।

সূত্র: দ্য গার্ডিয়ান

 

 

কিউএনবি/আয়শা/০২.০৬.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:০৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit