শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
নেপালে শোভাযাত্রা থেকে যে কারণে ছড়িয়ে পড়ল ভয়াবহ দাঙ্গা মরক্কো থেকে সাঁতরে স্পেনে ৬০ হাজার অভিবাসী, মৃতের সংখ্যা বেড়ে ৪১ তুরস্কের সাবেক প্রধানমন্ত্রীর রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণা হঠাৎ কেন সাঁতরে সমুদ্র পেরিয়ে স্পেনে যাচ্ছে মানুষ রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর সুগার মিল সারা বছর উৎপাদনশীল করার চিন্তা সরকারের : রিজভী বিশ্বকাপের অংশীদারিত্ব ইস্যুতে পদত্যাগ করলেন ইনফান্তিনোর উপদেষ্টা বেলুচিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩২ মরক্কো থেকে স্পেনে হাজারো অভিবাসীর অনুপ্রবেশ, ৯ জনের মৃত্যু মরক্কো দিয়ে নজিরবিহীন অনুপ্রবেশ, সীমান্তে সেনা পাঠাচ্ছে স্পেন

তিউনিসিয়ায় ৫৭ জন বিচারক বরখাস্ত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২ জুন, ২০২২
  • ১২৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : দুর্নীতি ও সন্ত্রাসীদের রক্ষার অভিযোগে ৫৭ জন বিচারককে বরখাস্ত করেছেন তিউনিসিয়ার প্রেসিডেন্ট কায়েস সাঈদ। স্থানীয় সময় বুধবার (১ জুন) তাদের বরখাস্ত করা হয়েছে বলে জানা গেছে।

এক টেলিভিশন বক্তব্যে প্রেসিডেন্ট কায়েস সাঈদ বলেন, জুডিশিয়ারি বিভাগকে শুদ্ধ করার জন্য বার বার সুযোগ দেওয়া হয়েছে, শুধু তাই নয়, সতর্কও করা হয়েছে। তার এমন ইঙ্গিতপূর্ণ বক্তব্যের কয়েক ঘণ্টার পর সরকারি গেজেটের মাধ্যমে বরখাস্তের ঘোষণা দিয়ে একটি ডিক্রি জারি করা হয়।

বরখাস্তকৃতদের মধ্যে রয়েছেন সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের সাবেক প্রধান ইউসুফ বাউজাকার। এই কাউন্সিল প্রেসিডেন্ট কায়েস গত ফেব্রুয়ারিতে ভেঙে দিয়েছিলেন।

তিউনিসিয়ায় ২০১১ সালের বিপ্লবের পর থেকে কাউন্সিলটি বিচারিক স্বাধীনতার গ্যারান্টর হিসাবে কাজ করছিল এবং এই পদক্ষেপের ফলে সাইদ বিচারিক প্রক্রিয়ায় হস্তক্ষেপ করেন বলে অভিযোগ ওঠে।

গত জুলাইয়ে,করোনা মহামারি মোকাবিলায় সরকারের অব্যবস্থাপনার জেরে সহিংস বিক্ষোভের পর তিউনিসিয়ার প্রেসিডেন্ট কায়েস সাঈদ দেশটির প্রধানমন্ত্রীকে বরখাস্ত করেন। তবে দেশটির বিরোধীরা প্রেসিডেন্ট কায়েসের নেওয়া পদক্ষেপকে ‘অভ্যুত্থান’ হিসেবে অভিহিত করেন।

তিউনিসিয়াকে সংকট থেকে বাঁচাতে পদক্ষেপ নেওয়ার দাবি করে তিনি তখন থেকেই ডিক্রি জারি করে দেশ শাসন করছেন। তার এমন পদক্ষেপের কারণে অর্থনৈতিক স্থবিরতা, রাজনৈতিক অস্থিতিশীলতা এবং দুর্নীতির কারণে অচলাবস্থার সৃষ্টি হয়েছে দেশটিতে। উচ্চ মুদ্রাস্ফীতি ও বেকারত্বের কারণে জনগণের মধ্যে বাড়ছে ক্ষোভ।

কিউএনবি/অনিমা/০২.০৫.২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১১.০১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit