বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন

নাসিরনগরে বিনামূল্যে চোখের চিকিৎসা নিতে আসা রোগীরা উপহার পেলেন গাছ

বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ।    
  • Update Time : মঙ্গলবার, ৩১ মে, ২০২২
  • ১২৬ Time View
বাদল আহাম্মদ খান  ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মঙ্গলবার দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়েছে। লায়ন্স ক্লাব অব শান্তিনগর নাভানা, ঢাকা-জেলা-৩১৫ বি-১ এর উদ্যোগে ও ধরমন্ডল জাগ্রত যুব উন্নয়ন পরিষদ, ছগির মুন্সী এন্ড জয়গুন্নেছা কল্যাণ ট্রাস্ট্রের সহযোগিতায় এ সেবা কার্যক্রম হয়। 

উপজেলার ধরমন্ডল গ্রামের কাউসার চৌধুরী মডেল একাডেমী প্রাঙ্গনে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেবা কার্যক্রমের উদ্বোধন করেন জেলা গভর্নর শাহেনা রহমান। সেবা নিতে আসা রোগীদেরকে গাছের চারা উপহার হিসেবে দেওয়া হয়। 

লায়ন্স ক্লাব অব শান্তিনগর নাভানার প্রেসিডেন্ট সৈয়দ সাজ্জাদ মোর্শেদ সোহানের সভাপতিত্বে  ও তোফায়েল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা গভর্নর লায়ন শরীফ আলী খান, কেবিনেট ট্রেজারার মীর শফিকুল আলম কনক, আশিকুজ্জামান চৌধুরী ইমন, লায়ন ফিরোজ আহমেদ, সৈয়দ মোহাম্মদ শরীফ, ডা. মেসবাহ উদ্দিন চৌধুরী। পাঁচজন চিকিৎসক  দিনব্যাপী প্রায় তিনশ’ নারী-পুরুষকে সেবা দেন। এর মধ্যে ৯৭ জন রোগীকে চোখের ছানি অপারেশনের জন্য বাছাই করা হয়। এ সময় দুইশ’ শিক্ষার্থীর মাঝে স্কুল ব্যাগ ও চক্ষু চিকিৎসা নিতে আসা নারী-পুরুষের মধ্যে গাছের চারা উপহার হিসেবে বিতরণ করা হয়।

কিউএনবি/আয়শা/৩১.০৫.২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit