বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন

নড়াইলে আ’লীগ নেতাকে কুপিয়ে হত্যা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩১ মে, ২০২২
  • ১৬৮ Time View

ডেস্কনিউজঃ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নড়াইলের লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নিজাম শেখকে (৫৫) কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা।

সোমবার দিনগত রাত ৯টার দিকে ওই ইউনিয়নের তেলকাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত নিজাম শেখ তেলকাড়া গ্রামের বাদশা শেখের ছেলে। তিনি বড়দিয়া বাজারের কাঁচামাল ব্যবসায়ী ছিলেন।

জানা গেছে, আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতা নিয়ে তেলকাড়া গ্রামে দু’পক্ষের মধ্যে দ্বন্দ্ব-সংঘাত চলে আসছিল। এর জের ধরে সোমবার রাতে প্রতিপক্ষের লোকজন নিজামকে কুপিয়ে হত্যা করেছে বলে স্থানীয়রা জানায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু হেনা মিলন জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সাথে জড়িতদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

কিউএনবি/বিপুল/৩১.০৫.২০২২ খ্রিস্টাব্দ/ সকাল ১১.৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit