মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
শিরোনাম

পলাশপুর জোন ৪০ বিজিবিতে অগ্নি নির্বাপন কর্মশালা এবং মহড়া অনুষ্ঠিত

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি
  • Update Time : সোমবার, ৩০ মে, ২০২২
  • ২১৫ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : পার্বত্য খাগড়াছড়ি জেলার পলাশপুর ৪০ বিজিবি জোনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, মাটিরাংগা স্টেশন কর্তৃক অগ্নি নির্বাপন কর্মশালা এবং মহড়া অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ মে ২০২২ ইং) দুপুরের দিকে  খেদাছড়া ব্যাটালিয়ন (৪০ বিজিবি) এর ব্যবস্থাপনায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, মাটিরাংগা স্টেশন এর সমন্বয়ে ব্যাটালিয়ন সদর প্রশিক্ষণ মাঠে একটি অগ্নি নির্বাপন কর্মশালা এবং মহড়া অনুষ্ঠিত হয়।

 উক্ত কর্মশালায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, মাটিরাংগা স্টেশন এর প্রশিক্ষিত দল কর্তৃক প্রয়োজনীয় সরঞ্জামাদি দ্বারা ব্যাটালিয়নের সকল সদস্যদেরকে (কর্তব্যরত ব্যতীত) ব্যাটালিয়ন প্রশিক্ষণ মাঠে অগ্নি নির্বাপনের সঠিক কৌশল হাতে কলমে শেখানো এবং দেখানো হয়। সৈনিকদেরকে ফায়ার এক্সটিং গুইসার/ভেজা চটের বস্তা/হাত দিয়ে গ্যাস সিলিন্ডার হতে উৎপত্তিকৃত আগুন নিভানো, সৈনিক ব্যারাক/অফিস/কল-কারখানা/বাড়িঘরে আগুন নিভানো, বৈদ্যুতিক শক সার্কিট হতে উৎপত্তিকৃত আগুন নিভানোর কৌশল হাতে কলমে দেখানো হয়। 

এছাড়াও, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, মাটিরাংগা স্টেশন এর ভারপ্রাপ্ত স্টেশন অফিসার জীবক বড়ুয়া অগ্নি নির্বাপন সংক্রান্ত বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন। মহড়া চলাকালীন সময়ে পলাশপুর জোন খেদাছড়া ব্যাটালিয়ন (৪০ বিজিবি)এর অধিনায়ক   লেঃ কর্নেল সৈয়দ সালাহউদ্দিন নয়ন, পিএসসি, সহ ব্যাটালিয়নের অন্যান্য অফিসার উপস্থিত ছিলেন। 

কিউএনবি/অনিমা/৩০.০৫.২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১২:৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit