মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
ব্যাংক নিয়োগে স্বচ্ছতা ও মেধাভিত্তিক ব্যবস্থা নিশ্চিতের নির্দেশ ভারতীয় ব্যাটারকে প্যাভিলিয়নে যাওয়ার ইঙ্গিত, শাস্তি পেলেন পাকিস্তান অধিনায়ক শিল্পকলায় ‘কঞ্জুস’ নিয়ন্ত্রণে আসছে ব্যাটারিচালিত অটোরিকশা, শনাক্তে থাকবে কিউআর কোড: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হলেন এমপি ওয়াদুদ ভূইয়া। শার্শায় মসজিদে রাজনৈতিক কর্মসূচির অভিযোগ, মুসল্লিদের ক্ষোভ কীভাবে কর্মসূচি করব বিএনপিকে শেখাতে হবে না: সারজিস আলম বিমানে যাত্রীকে গালাগাল ও হামলার অভিযোগ, সিটে ডাক্ট টেপ দিয়ে আটকালেন যাত্রীরা আগামী অর্থবছরেই চালু হচ্ছে ৮ বিভাগীয় ক্যানসার হাসপাতাল: স্বাস্থ্য প্রতিমন্ত্রী জামায়াত আমিরের হায়াতে তাইয়েবা, সবরে জামিল আতা ফরমান: স্বরাষ্ট্রমন্ত্রী

মাটিরাঙ্গা এক প্যাথলজি ও এক ডেন্টাল ক্লিনিককে ১লাখ ৫০হাজার   টাকা জরিমানা  

জসীম উদ্দিন জয়নাল, খাগড়াছড়ি
  • Update Time : রবিবার, ২৯ মে, ২০২২
  • ১৬৬ Time View
জসীম উদ্দিন জয়নাল, খাগড়াছড়ি : দেশব্যাপী অবৈধ হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধে চলমান অভিযানের অংশ হিসেবে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় জননী ডেন্টাল কেয়ার ও শর্মা ডেন্টাল কেয়ারকে সিলগালা করা হয়েছে। একই সময়ে তাজ মেডিকেল হলের মালিককে এক লক্ষ এবং মাটিরাঙ্গা ডেন্টাল কেয়ার’র মালিককে ৫০ হাজার টাকা অর্থদন্ড করেছে ভ্রাম্যমান আদালত। রোববার (২৯ মে ২০২২ইং ) দুপুরের দিকে গোপন সংবাদের ভিত্তিতে মাটিরাঙ্গা বাজারে অভিযান পরিচালনা করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিব ম্যাজিস্ট্রেট মিজ তৃলা দেব।

অভিযানকালে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মিল্টন ত্রিপুরা , মাটিরাঙ্গা উপজেলা নিরাদ খাদ্য পরির্দশক মো: মিজানুর রহমান,  মাটিরাঙ্গা থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. রিয়াজ উদ্দিন উপস্থিত ছিলেন। অভিযান কালে বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিলের নিবন্ধন ছাড়া দন্ত চিকিৎসার চেম্বার পরিচালনা করার দায়ে মাটিরাঙ্গা ডেন্টার কেয়ারের মালিক মো. ইউনুছকে ডেন্টাল কাউন্সিল আইন ২০১০ এর ২৯ ধারায় ডেন্টিস বা ডাক্তার পদবী ব্যবহার করায়  ৫০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। 

এসময় ভ্রাম্যমান আদালতের সংবাদে পালিয়ে গেলে মাটিরাঙ্গায় জননী ডেন্টাল কেয়ার ও শর্মা ডেন্টাল কেয়ারকে সিলগালা করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিব ম্যাজিস্ট্রেট মিজ তৃলা দেব। এসময় ড্রাগ লাইসেন্সের মেয়াদ উর্ত্তীর্ণ হওয়ায় এবং ল্যাব পরিচালনার অনুমতি পত্র না থাকায় মেডিকেল এবং ডেন্টাল কাউন্সিল আইন ২০১০ এর ২৮ ধারায় মিথ্যা বা প্রতারনা মূলক প্রতিনিধিত্ব প্রকাশ করায়   তাজ মেডিকেল হল এর মালিককে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়। 

মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজ তৃলা দেব বলেন, অনুমোদন বিহীন ল্যাব পরিচালনা এবং বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিলের নিবন্ধন ছাড়া দন্ত চিকিৎসার চেম্বার পরিচালনাসহ নামের পূর্বে ডেন্টিস্ট লেখায় অভিযান পরিচালনা করা হয়। আগামীতে এই অভিযান অব্যাহত থাকবে।

 

 

কিউএনবি/আয়শা/২৯.০৫.২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit