শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
ইয়েমেনের মোচা বন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪ হাসানের আঘাতে শুরুতেই ‘চাপে’ অস্ট্রেলিয়া দাম কমে দেশের বাজারে স্বর্ণের ভরি কত? টটেনহামকে বিদায় রোমেরোর, গন্তব্য কি আতলেতিকো? ইউরোপজুড়ে ছড়িয়ে পড়া দাবানালে ঘরছাড়া হাজারো মানুষ ৭৫০ এরও বেশি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বন্ধ করার পরিকল্পনায় ইন্দোনেশিয়া হরমুজ প্রণালীকে মার্কিন ভূখণ্ড ঘোষণার হুমকি ট্রাম্পের, জবাবে যা বললো ইরান খুঁজছিলেন এক গ্রহ, হঠাৎ বৃহস্পতির চেয়ে দ্বিগুণ বড় গ্রহের খোঁজ পেল না বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নং ইউনিটের বিদ্যুৎ সরবরাহ বন্ধ  চট্টগ্রামে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যুর ঘটনায় তদন্ত করে ব্যবস্থা: অর্থমন্ত্রী

খাগড়াছড়িতে হেলথ্ কেয়ার হসপিটাল উদ্বোধন

জসীম উদ্দিন জয়নাল,খাগড়াছড়ি প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ২৮ মে, ২০২২
  • ১৯৪ Time View
জসীম উদ্দিন জয়নাল,খাগড়াছড়ি : পার্বত্যাঞ্চলের অসহায় দুর্গম এলাকার সাধারণ মানুষকে কমমূল্যে উন্নতমানের স্বাস্থ্য সেবা প্রদানের লক্ষ্যকে সামনে রেখে খাগড়াছড়ি হেলথ্ কেয়ার হাসপাতালের যাত্রা শুরু হয়েছে । শনিবার (২৮ মে) বেলা সাড়ে ১২টার দিকে জেলা শহরের নারিকেলবাগান এলাকায় সম্পুর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক মানের বিশেষায়িত ক্লিনিক্যাল ল্যাবরেটরি ও হাসপাতালটির শুভ উদ্বোধন করেন ভারত প্রত্যাগত শরণার্থী বিষয়ক ট্রাস্কফোর্স চেয়ারম্যান (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।

খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও খাগড়াছড়ি হেলথ্ কেয়ার হসপিটালের চেয়ারম্যান মো: শানে আলম’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারী সংসদ সদস্য বাসন্তী চাকমা, খাগড়াছড়ি পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী, দীঘিনালা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. কাশেম, টাঙ্গাইলের ধলেশ্বরী হসপিটালের চেয়ারম্যান ডা. এ.কে.এম আব্দুল হামিদ ও হেলথ্ কেয়ার হসপিটালের ডিরেক্টর ডা. আশুতোষ চাকমা। স্বাগত বক্তব্য রাখেন হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক চন্দন কুমার দে।

এ হাসপাতালটি পাহাড়ে স্বাস্থ্য সেবার নতুন দ্বার উন্মোচিত হবে জানিয়ে ভারত প্রত্যাগত শরণার্থী বিষয়ক ট্রাস্কফোর্স চেয়ারম্যান (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি মানবিক দায়িত্ববোধ থেকে জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার আহবান জানান। সম্পুর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক মানের বিশেষায়িত ক্লিনিক্যাল ল্যাবরেটরি ও হাসপাতালটিতে রয়েছে রয়েছে ৫০০ এমএ ডিজিটাল এক্স-রে মেশিন, দাঁতের জন্য অত্যাধুনিক মানের ডিজিটাল ওপিজি মেশিন, কালার ডপলার আলট্রাসাউন্ড মেশিন, বিশেষায়িত দুইটি অপারেশন থিয়েটার, সুসজ্জিত কেবিন, আধুনিক যন্ত্রপাতি সমৃদ্ধ ল্যাব, ২৪ ঘন্টা ফার্মেসী, ইমারজেন্সি, আউটডোর ও ইনডোর সেবাসহ এ্যাম্বুলেন্স সার্ভিস।

সম্পুর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক মানের বিশেষায়িত ক্লিনিক্যাল ল্যাবরেটরি ও হাসপাতালটির উদ্বোধন উপলক্ষে আগামী ১৫ জুন পর্যন্ত সব ধরনের পরীক্ষা-নিরীক্ষা ও অপারেশনে ৩০ ভাগ পর্যন্ত ছাড় দেয়ার কথা জানিয়েছেন হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক চন্দন কুমার দে।

 

 

কিউএনবি/আয়শা/২৮.০৫.২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit