শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:১২ অপরাহ্ন
শিরোনাম
বেলজিয়ামের জার্সি তুলে রাখছেন অ্যাক্সেল উইটসেল মেঘনা আলমকে প্রধানমন্ত্রীর ‘মহিলা অ্যাম্বাসেডর’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী মাঝ আকাশে বিমানের দুই বাংলাদেশি যাত্রীর তুমুল মারামারি, দেখুন ভিডিও বিএনপি কোন ধরনের দল ব্যাখ্যা দিলেন আইনমন্ত্রী ১০ গোলের পর এবার ৬ গোলে হারল বাংলাদেশ নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান জার্মান চ্যান্সেলরের দ্বিমুখী নীতির সমালোচনায় ইরান বিদেশে আরামের বদলে ১০ বছরের কারাবাসকেই বেছে নেব: আসিফ শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে চীনের তিন যুদ্ধজাহাজ হাঁটুর চোটে ৩ সপ্তাহ মাঠের বাইরে বার্সার গোলরক্ষক গার্সিয়া

প্রেম-রোমান্সে বাধা আসতে পারে

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ মে, ২০২২
  • ১২১ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : রাশিফলের পক্ষে-বিপক্ষে, বিশ্বাস করা, না করা নিয়ে বিতর্ক রয়েছে বিস্তর। তারপরও প্রতিদিনি সকালে পত্রিকার পাতায় নিজের রাশিফল দেখার মতো মানুষ কম নেই। যুক্তরাষ্ট্রের উইসকনসিন বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞানী ড. মার্গারেট হ্যামিলটনের ভাষ্য, সংবাদপত্রে প্রকাশিত ৭০ শতাংশ রাশিফলে থাকে ইতিবাচক কথা। আর রাশিফল পড়ে মানুষ দৈনন্দিন জীবনের অনিশ্চয়তা, উদ্বেগ থেকে এক ধরনের মুক্তির পথ খোঁজে। তবে নানা কারণে জীবনে যেমন ব্যর্থতা থাকে, পাশাপাশি মেধা, কঠোর পরিশ্রম, অধ্যবসায়ের মাধ্যমে মানুষ নিজেই তার ভাগ্য গড়ে নিতে পারে।

মিলিয়ে নিন আপনার এ সপ্তাহের (২৮ মে থেকে ৩ জুন) রাশি…

মেষ: (২১ মার্চ-২০ এপ্রিল)
মেষ রাশির জাতক-জাতিকার জন্য এ সপ্তাহে কিছুটা মিশ্রফল আশা করা যায়। অর্থনৈতিক নানান যোগাযোগ আপনাকে উৎসাহিত করতে পারে তবে কাঙ্ক্ষিত ফলাফল নাও পেতে পারেন। তবে এই যোগাযোগের ক্ষেত্রে কিছুটা শুভ ফল আশা করা যায়। তবে কাজেকর্মে কিছুটা বাঁধা আসতে পারে। পরিবারে ছোটখাট বিষয়ে অশান্তি তৈরি হতে পারে। বাদ বিবাদে জড়ানো ঠিক হবে না। প্রেমে বা রোমান্সে অবসাদ আসতে পারে।

বৃষ (২১ এপ্রিল-২০ মে)
বৃষ রাশির বন্ধুদের জন্য এ সপ্তাহটা বেশ কিছুটা হতাশা তৈরি হতে পারে। কারো সাথে কলহ বাদ-বিবাদে জড়িয়ে যেতে পারেন। অহেতুক কোন অপবাদের শিকারও হতে পারেন। ব্যবসা বাণিজ্যে কিছুটা হতাশা তৈরি হতে পারে। কর্মস্থলে সাবধানে কথা বলুন। অহেতুক অপবাদের শিকার হতে পারেন। সপ্তাহের শেষের দিকে কিছুটা শুভ হতে পারে। স্বাস্থ্য ভাল যাবে। রোমান্সও মোটামুটি।

মিথুন (২১ মে-২০ জুন)
মিথুন রাশির বন্ধুদের জন্য এ সপ্তাহে নানা পরিবর্তনের যোগ দেখা যায়। বন্ধুদের সহযোগিতায় আটকে থাকা কাজকর্ম বেশ সহজে হয়ে যেতে পারে। সপ্তাহের শেষের দিকের দিনগুলো মোটামুটি ব্যস্ততা এবং শুভভাবে যেতে পারে। চাকরি মধ্যম তবে ব্যবসা বাণিজ্যে লাভ যোগ রয়েছে। প্রেম বা রোমান্সে সাবধানতা মেনে চলা ভাল।

কর্কট (২১ জুন-২০ জুলাই)
এ সপ্তাহে কর্কটের বন্ধুদরে জন্য মিশ্রফলদায়ক হতে পারে। রাগ জেদ অভিমান থেকে বিরত থাকুন। নিজের ভুলে সম্মানহানি হতে পারে। মানসিক চাপ বাড়তে পারে কোন বিষয়ে ব্যস্ততা পরিহার করে ধীরে সুস্থে সিদ্ধান্ত নিন। খরচের চাপটাও কিছুটা বেড়ে যেতে পারে। প্রেম বা রোমান্সে প্রতারণা বা আর্থিক ক্ষতি হতে পারে।

সিংহ (২১ জুলাই-২১ আগস্ট)
এ সপ্তাহে সিংহরাশির জাতক-জাতিকার জন্য মানসিক চঞ্চলতা কিছুটা বেড়ে যেতে পারে। তবে বিদ্যায় শুভ যোগ রয়েছে। বিশিষ্ট বন্ধু লাভ হতে পারে, যার দ্বারা ভবিষ্যতে যথেষ্ট উপকৃত হবার সম্ভাবনা থাকবে। পুরাতন বন্ধু দর্শন হতে পারে। দূরে কোথাও ভ্রমণের সুযোগও তৈরি হতে পারে। তবে প্রেম বা দাম্পত্য চিন্তা মানসিকতার উপর কিছুটা চাপ তৈরি করতে পারে, বুঝে সামলে চলুন।

কন্যা (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
কন্যা রাশির বন্ধুদের জন্য এ সপ্তাহটা কিছুটা মিশ্রফলদায়ক হতে পারে। প্রতিবেশী বা বন্ধুর সাথে বাদ-বিবাদে কিছুটা বিবর্ণ হতে পারেন। কর্মস্থলে নিজেকে একটু সামলে চলুন, শত্রুতার শিকার হতে পারেন। অথবা চাকরি ছেড়ে দিতে পারেন। রাগ-জেদ-অভিমান পরিহার করুন, যুক্তিবাদী হতে চেষ্টা করুন। রোমান্সে সাবধানতা মেনে চলুন।

তুলা (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
তুলা রাশির বন্ধুদের জন্য স্বাস্থ্য সতর্কতা এ সপ্তাহের আপনার শরীর-স্বাস্থ্য আপনাকে বেশ জ্বালাতে পারে। বাড়তে পারে মানসিক অবসাদও। টাকা-পয়সায় টান পড়তে পারে। মনের অস্থিরতা ধরে রাখুন। কাজকর্মে কিছুটা সফলতা আশা করা যায়। কারো কারো মনের বনে ফুটতে পারে ফুল শিউলী-বকুল। রোমান্সে যুক্তি বুদ্ধির ব্যবহার বাড়ান, প্রয়োজনে আলোচনা করে সিদ্ধান্ত নিন।

বৃশ্চিক (২৩ অক্টোবর-২২ নভেম্বর)
এ সপ্তাহে বৃশ্চিক রাশির জাতক-জাতিকার জন্য এ সপ্তাহটা কিছুটা মিশ্র ফলদায়ক হতে পারে। আপনার চিন্তা বৃদ্ধি পেতে পারে। ব্যবসায়ে শুভ যোগাযোগ বাড়তে পারে। পরিকল্পনা করে কাজকর্মের সিদ্ধান্ত নিন সফলতা বাড়তে পারে। চলাচলে এবং যানবাহনে সতর্কতা মেনে চলুন। পাওনা টাকা আদায় হতে পারে। দেহ কিছুটা জ্বালাতন করতে পারে। বুঝে সামলে নিজেকে নিজের মত করে পরিচালনা করুন। প্রেম-রোমান্সে তেমন শুভ নাও হতে পারে।

ধনু (২৩ নভেম্বর-২০ ডিসেম্বর)
এ সপ্তাহের শুরুতে ধনু রাশির জাতক-জাতিকাকে কিছুটা মানসিক সতর্কতা মেনে চলতে হবে। প্রতিবেশী বন্ধু বা আপনজনের নিকট থেকে মনকষ্ট পেতে পারেন। পাওনা টাকা আদায়ে কিছুটা স্বস্তি পেতে পারেন। দূর থেকে কোন সুসংবাদও পেতে পারেন। মনের আনন্দ বেড়ে যেতে পারে। বন্ধু-বান্ধবের সাথে আনন্দ আড্ডায় ব্যয়িত হতে পারে কিছুটা সময়। প্রেম-রোমান্সে তেমন গতি নাও আসতে পারে।

মকর (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
মকর রাশির জাতক-জাতিকার জন্য এ সপ্তাহটা বেশ ভাল যেতে পারে। সম্ভাব্য ক্ষেত্রে নতুন আত্মীয়তার বন্ধন যোগ হতে পারে। আয়ের তুলনায় ব্যয়ের আধিক্য আপনাকে কিছুটা বিচলিত করতে পারে। তবে রাগ জেদ অভিমান পরিহার করুন, নইলে ক্রোধের কারণে ক্ষতিগ্রস্ত হতে পারেন। পরিবারে সুখ-শান্তির পরিবেশ বজায় থাকবে। শরীর ভাল থাকবে। রোমান্সে সাবধান ভুল বন্ধু জুটতে পারে।

কুম্ভ (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
এ সপ্তাহে দূর থেকে শুভ সংবাদ পেতে পারেন। মানসিক আনন্দ অনুভূত হতে পারে। পরিবারে কোন অনুষ্ঠান হতে পারে যেখানে আত্মীয় বন্ধু সমাগমে আনন্দিত হতে পারেন। ব্যস্ততা বাড়তে পারে ব্যয় বৃদ্ধি হতে পারে। ব্যবসা বাণিজ্য শুভ ফলদায়ক হতে পারে। তবে চঞ্চলতা পরিহার করুন। রোমান্সে সময় ব্যয়িত হতে পারে।

মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
মীন রাশির বন্ধুদের জন্য এ সপ্তাহটা বেশ ভাল যেতে পারে। কাজকর্মে গতি আসবে, নানান সমস্যার সমাধানে ইতিবাজক ভূমিকা রাখা সহজ হতে পারে। সবকিছুতে একটা উৎসাহ ভাব দেখা যাবে। বিদেশ থেকে সুসংবাদও পেতে পারেন। আপনার হাতে টাকা-পয়সা চলে আসায় মন ভাল হয়ে যাবে। প্রেম বা রোমান্সে নতুন মাত্রা পাবে।

-ড. বিশ্বজিৎ হালদার

কিউএনবি/অনিমা/২৮.০৫.২০২২/বিকাল ৪:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit