শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
শিরোনাম
২৩ বছর পর অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে দেশ ছাড়ল বাংলাদেশ সেউতায় ঢোকা ৪৮ হাজার অভিবাসী ফিরল মরক্কোয়, নিহত ৫৭ নেপালে শোভাযাত্রা থেকে যে কারণে ছড়িয়ে পড়ল ভয়াবহ দাঙ্গা মরক্কো থেকে সাঁতরে স্পেনে ৬০ হাজার অভিবাসী, মৃতের সংখ্যা বেড়ে ৪১ তুরস্কের সাবেক প্রধানমন্ত্রীর রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণা হঠাৎ কেন সাঁতরে সমুদ্র পেরিয়ে স্পেনে যাচ্ছে মানুষ রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর সুগার মিল সারা বছর উৎপাদনশীল করার চিন্তা সরকারের : রিজভী বিশ্বকাপের অংশীদারিত্ব ইস্যুতে পদত্যাগ করলেন ইনফান্তিনোর উপদেষ্টা বেলুচিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩২

পদ্মা সেতু উদ্বোধনের আগে ঢাবিতে লাশ ফেলার ষড়যন্ত্র করছে বিএনপি : সেতুমন্ত্রী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৭ মে, ২০২২
  • ১১৩ Time View

ডেসক্ নিউজ : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘পদ্মা সেতুর নির্মাণ ঠেকাতে না পেরে বিএনপি এখন সেতু উদ্বোধনের আগে দেশকে অস্থিতিশীল করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে লাশ ফেলার ষড়যন্ত্র করছে।’তিনি আজ শুক্রবার সকালে তাঁর বাসভবনে ব্রিফিংকালে একথা বলেন। ওবায়দুল কাদের বলেন, ‘পদ্মা সেতু, মেট্রোরেল ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্ণফুলী টানেলসহ মেগা প্রকল্পগুলো দেখে বিএনপি নেতাদের মাথা নষ্ট হয়ে গেছে। পলিটিক্যাল হ্যালোসিনেশনে ভুগতে থাকা বিএনপি মহাসচিব একের পর এক মিথ্যাচার করেই যাচ্ছেন।

পদ্মা সেতু দেখে বিএনপি অন্তর জ্বালায় ভুগছে, এ সত্য স্বীকার করে নেওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ধন্যবাদ জানান আওয়ামী লীগের এই সাধারণ সম্পাদক। বিএনপি মহাসচিব পদ্মা সেতু নিয়ে বারবার লুটপাটের যে কাল্পনিক অভিযোগ করে যাচ্ছেন সে প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘এটা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিকৃত মস্তিষ্কের নতুন আবিষ্কার।’পদ্মা সেতুতে দুর্নীতির কাল্পনিক অভিযোগ করছেন বিএনপি মহাসচিব, তার সুনির্দিষ্ট তথ্য প্রমাণ দিয়ে যদি প্রমাণ করতে না পারেন- তাহলে মেগা প্রকল্প নিয়ে মেগা মিথ্যাচারের জন্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ক্ষমা চাইতে হবে বলে জানান ওবায়দুল কাদের।

‘বিশ্বব্যাংক দুর্নীতির অপবাদ দিয়ে পদ্মা সেতু প্রকল্প থেকে সরে গিয়েছিল, এরপর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা নিজেদের অর্থায়নে পদ্মাসেতু নির্মাণের সাহসী সিদ্ধান্ত নিয়েছিলেন’ এমনটা জানিয়ে সেতুমন্ত্রী আরও বলেন, ‘পদ্মা সেতুর দুর্নীতি নিয়ে যে অভিযোগ বিশ্বব্যাংক করেছিলেন- পরবর্তীতে কানাডার আদালত পদ্মা সেতুর দুর্নীতি নিয়ে তা নাকচ করে বাংলাদেশকে নির্দোষ রায় দিয়েছেন।’ওবায়দুল কাদের বলেন, ‘তারপর বিশ্বব্যাংকই স্বীকার করছে পদ্মা সেতু প্রকল্প থেকে সরে গিয়ে তারা ভুল করেছে। এরপরও কী বিএনপি মহাসচিব পদ্মাসেতুর স্বচ্ছতা নিয়ে মিথ্যাচার করবেন? প্রশ্ন ওবায়দুল কাদেরের।

 

 

কিউএনবি/আয়শা/২৭.০৫.২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১২:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit