শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
নেপালে শোভাযাত্রা থেকে যে কারণে ছড়িয়ে পড়ল ভয়াবহ দাঙ্গা মরক্কো থেকে সাঁতরে স্পেনে ৬০ হাজার অভিবাসী, মৃতের সংখ্যা বেড়ে ৪১ তুরস্কের সাবেক প্রধানমন্ত্রীর রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণা হঠাৎ কেন সাঁতরে সমুদ্র পেরিয়ে স্পেনে যাচ্ছে মানুষ রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর সুগার মিল সারা বছর উৎপাদনশীল করার চিন্তা সরকারের : রিজভী বিশ্বকাপের অংশীদারিত্ব ইস্যুতে পদত্যাগ করলেন ইনফান্তিনোর উপদেষ্টা বেলুচিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩২ মরক্কো থেকে স্পেনে হাজারো অভিবাসীর অনুপ্রবেশ, ৯ জনের মৃত্যু মরক্কো দিয়ে নজিরবিহীন অনুপ্রবেশ, সীমান্তে সেনা পাঠাচ্ছে স্পেন

এরদোগানকে ম্যাক্রোঁর ফোন, যা বলেছেন তুরস্কের প্রেসিডেন্ট

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ মে, ২০২২
  • ১০৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের প্রেসিডেন্ট রিস্যেপ তাইয়্যেপ এরদোগান এবং ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ বৃহস্পতিবার ফোনে কথা বলেছেন। এই ফোনালাপে ফিনল্যান্ড-সুইডেনের ন্যাটোতে যোগ দেওয়ার বিষয়, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং আঞ্চলিক উন্নয়ন নিয়ে কথা বলেছেন দুই দেশের প্রেসিডেন্ট। খবর ডেইলি সাবাহর।এরদোগান ফরাসি প্রেসিডেন্টকে বলেছেন, তুরস্ক রাশিয়া-ইউক্রেনের মধ্যে তাৎক্ষণিক শান্তি চুক্তি চায় এবং তুরস্ক এ ব্যাপারে আলোচনা ও কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাবে। 

তুরস্কের প্রেসিডেন্ট ফ্রান্সের প্রেসিডেন্টকে আরও বলেছেন, সন্ত্রাসী সংগঠন পিকেকে  ও সিরিয়ায় এর সহযোগী সংগঠন ওয়াইপিজির ব্যক্তি এবং এর কথিত প্রতিষ্ঠানগুলোর সঙ্গে ফিনল্যান্ড-সুইডেনের যোগাযোগ করার বিষয়টি ন্যাটোর মূলমন্ত্রের বিরোধী। এদিকে বুধবার সুইডেনের রাষ্ট্রীয় টিভি সিরিয়ার পিকেকে সংশ্লিষ্ট এক জঙ্গির সাক্ষাৎকার প্রকাশ করে। তাছাড়া তুরস্কের নিরাপত্তা বাহিনীর সদস্যরা ইরাক থেকে পিকেকে সন্ত্রাসীদের কাছে পাঠানো সুইডেনের ট্যাংক বিধ্বংসী অস্ত্র উদ্ধার করেছে। 

অন্যদিকে এরদোগান এবং ম্যাক্রোঁর ফোনালাপ নিয়ে একটি বিবৃতি দিয়েছে ফ্রান্সের প্রেসিডেন্ট দপ্তর এলিসি প্যালেস। সেই বিবৃতিতে বলা হয়েছে, ফ্রান্সের প্রেসিডেন্ট তুরস্কের প্রেসিডেন্টকে বলেছেন, ফিনল্যান্ড-সুইডেন গণতান্ত্রিকভাবে ও তাদের নিরাপত্তার কথা চিন্তা করে ন্যাটোতে যোগ দিতে চাচ্ছে। 

সূত্র: ডেইলি সাবাহ, দ্য গার্ডিয়ান

 

 

কিউএনবি/আয়শা/২৬.০৫.২০২২ খ্রিস্টাব্দ/রাত ৯:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit