বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১২:০৩ অপরাহ্ন

আশ্রয়ণ প্রকল্পের দুর্নীতিতে জড়িয়ে পড়া আখাউড়ার ইউএনওসহ দুই কর্মকর্তা বদলি

বাদল আহাম্মদ খান,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
  • Update Time : সোমবার, ২৩ মে, ২০২২
  • ১৫৫ Time View
বাদল আহাম্মদ খান,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : নানা কারণে বিতর্কিত হয়ে পড়া ও আশ্রয়ণ প্রকল্পের দুর্নীতিতে জড়ানো ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আক্তারসহ দুই কর্মকর্তাকে বদলি করা হয়েছে। চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সহকারি কমিশনার (সংস্থাপন) মৌমিতা দাশ স্বাক্ষরিত চিঠি থেকে এ তথ্য জানা গেছে। অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) প্রকাশ কান্তি চৌধুরী স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনের বরাত দিয়ে বিভিন্ন দপ্তরে এ চিঠি দেওয়া হয়। বদলি হওয়া অন্য কর্মকর্তা হলেন, সহকারি কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম।

প্রজ্ঞাপন অনুযায়ি আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আক্তারকে পার্বত্য জেলা রাঙামাটি  বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে বদলি করা হয়েছে। অপর আরেক প্রজ্ঞাপনে সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলামকে আরেক পার্বত্য জেলা জেলা বান্দরবানের থানচি উপজেলায় বদলি করা হয়। রবিবার পৃথক প্রজ্ঞাপনে স্বাক্ষর করা হয়। জেলা ও উপজেলা প্রশাসনের একাধিক সূত্র বদলির বিষয়টি নিশ্চিত করেছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, ইউএনও রুমানা আক্তার করোনাকালীন সময়ে যোগদানের পর পরিবার নিয়ে নৌকা ভ্রমণে বের হয়ে বিতর্কের জন্ম দেন। সম্প্রতি আশ্রয়ণ প্রকল্পের দুর্নীতিতে তিনি জড়িয়ে পড়েন বলে অভিযোগ উঠে। স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে নিয়ম বহির্ভূতভাবে ১৬৯টি ঘরের কাজ দিয়ে সমালোচনার সৃষ্টি করেন। প্রকল্পের কাজে অনিয়মের খবরে জেলা প্রশাসক মো. শাহগীর আলম সরজমিন ঘুরে দেখেন। এ সময় রডের বদলে তার দেওয়াসহ নানা অনিয়ম পান তিনি। এ ঘটনায় গঠিত তদন্ত কমিটি সম্প্রতি প্রতিবেদন জমা দেন। 

কিউএনবি/অনিমা/২৩.০৫.২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১২.৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit