বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
অতি চালাকের গলায় দড়ি বিশ্বকাপে আর্জেন্টিনা-ব্রাজিল মুখোমুখি হয়েছে কতবার, এগিয়ে কারা? পাকিস্তানের হামলায় নিহত সেনার সংখ্যা গোপন করেছে মোদি সরকার: অভিযোগ বিরোধীদের পাকিস্তানের হামলায় নিহতের সংখ্যা গোপনের অভিযোগ, মোদি সরকারের বিরুদ্ধে তোপ সেনাদের লেবানন ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী গুইমারা  নির্ধারিত সময়ে  প্রাক্কলনের চেয়ে বেশি  খাল পুনঃখনন কাজ সম্পন্ন, বদলে যাবে কৃষকের ভাগ্য। গুইমারা  নির্ধারিত সময়ে  প্রাক্কলনের চেয়ে বেশি  খাল পুনঃখনন কাজ সম্পন্ন, বদলে যাবে কৃষকের ভাগ্য। আল্লাহর প্রিয় বান্দা কারা? যাদের তিনি ভালোবাসেন শ্রেণি কক্ষে শিক্ষার্থীকে যৌন হয়রানি,শিক্ষকের গলায় জুতার মালা আশুলিয়ায় শিক্ষকের অবহেলায় পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু 

ড্রেজারের ধাক্কায় ভেঙে গেছে ৪ কোটি টাকায় নির্মিত ব্রিজের পিলার

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ মে, ২০২২
  • ১৫৩ Time View

ডেস্কনিউজঃ বগুড়ার শেরপুরের সুঘাট ইউনিয়নের জোড়গাছা এলাকায় এলজিইডির আওতায় প্রায় ৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত জোড়গাছা ব্রিজটি চাকদা ট্রেডিং কোম্পানির ড্রেজারের ধাক্কায় ব্রিজের ৬ নম্বর পিলার ভেঙে গেছে। এ ঘটনায় চাকদা ট্রেডিং কোম্পানির ড্রেজার চালকসহ তিনজনকে আটক করা হয়েছে।

রোববার দুপুর ১২টায় চাকদা ট্রেডিং কোম্পানির একটি ড্রেজারের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, চাকদা ট্রেডিং কোম্পানির বগুড়ার সারিয়াকান্দি এলাকায় বালু উত্তোলনের কাজ শেষ করে গত রোববার দুপুর ১২টার দিকে সিরাজগঞ্জের উদ্দেশে যাচ্ছিল। এ সময় জোড়গাছা-বেলগাছির আরসিসি গার্ডার ব্রিজটির নিজ দিয়ে যাওয়ার সময় ড্রেজারটি ব্রিজের পশ্চিমের পিলারের সঙ্গে ধাক্কা লেগে ঘুরে গিয়ে ড্রেজারের মাথা পূর্বের সাইটের ৬ নম্বর পিলারের সঙ্গে লেগে পিলারটি ভেঙে যায় এবং পিলারটি নির্ধারিত স্থান থেকে ৮ ইঞ্চি দূরে সরে যায়।

এ ঘটনায় শেরপুর উপজেলা প্রকৌশলী অফিসের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে।

দলটির প্রধান উপসহকারী প্রকৌশলী আব্দুর রশিদ জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং ভারি যান চলাচল প্রাথমিকভাবে বন্ধ রাখা হয়েছে।

এ ব্যাপারে সুঘাট ইউনিয়নের চেয়ারম্যান মনিরুজ্জামান জিন্না জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে ড্রেজার চালকসহ ৩ জনকে আটক করে পুলিশের হেফাজতে দেওয়া হয়েছে এবং ইউনিয়ন পরিষদ থেকে দুইজন গ্রামপুলিশ ব্রিজের পাশে রাখা হয়েছে যেন ৫ টনের অধিক মালামাল নিয়ে ব্রিজটির ওপর দিয়ে কোনো যানবাহন চলাচল করতে না পারে।

উপজেলা প্রকৌশলী সূত্রে জানা যায়, ১৯৯৬-১৯৯৭ সালের অর্থবছরে বাংলাদেশ সরকার ও নেদারল্যান্ডের প্রকল্পের আওতায় তালুকদার কনস্ট্রাকশনের মাধ্যমে প্রায় ৪ কোটি টাকা ব্যয়ে গার্ডার ব্রিজ নির্মাণ করা হয়েছে। ব্রিজটি ৩০ জুন ২০০৭ সালে উদ্বোধন করা হয়।

কিউএনবি/বিপুল/২২.০৫.২০২২ খ্রিস্টাব্দ/ রাত ৯.১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit