মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:১১ অপরাহ্ন
শিরোনাম
ইতালিতে বাঁধনকে প্রকাশ্যে শারীরিকভাবে হেনস্তা, যা বললেন মম সাইফুজ্জামান চৌধুরী ও স্ত্রীর সম্পদের বিষয়ে এফবিআই প্রতিবেদন দুদকে ডিএনসিসির ওয়াকিটকি কেনাকাটায় দুদকের নজর ‘নারী ও শিল্পীদের প্রতি দিন দিন মানুষ নিষ্ঠুর হয়ে যাচ্ছে’ সাবেক মন্ত্রী ইয়াফেস ওসমানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে নতুন টিম এবার উজবেকিস্তানের জালে ৪ গোল বাংলাদেশের, করল অন্য রকম হ্যাটট্রিক তৃতীয়বারের মতো নেত্রকোনা জেলার শ্রেষ্ঠ ওসি দুর্গাপুর থানার শাকের আহমেদ তোষকের নিচে পাইপগান-কার্তুজ, যুবক গ্রেপ্তার “বেকারত্বকে জয় করার স্বপ্ন” পাহাড়ে তরুণদের দক্ষ করে তুলছে সেনাবাহিনী হাতিয়াতে ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

ভারতে বাংলাদেশী তরুণীকে গণধর্ষণে ৯ স্বদেশীর কারাদণ্ড

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ মে, ২০২২
  • ১৪৬ Time View

ডেস্কনিউজঃব্যাঙ্গালুরুতে স্বদেশী এক তরুণীকে গণধর্ষণের ঘটনায় ৯ বাংলাদেশীকে কারাদণ্ড দিয়েছে ভারতের একটি আদালত। এর মধ্যে সাতজনকে দেয়া হয়েছে যাবজ্জীবন।

গত বছরের মে মাসে আলোচিত এ ঘটনা ঘটে।

এ ঘটনার ভিডিও প্রকাশের পর তা ভারতে ভাইরাল হয়ে যায়। বাংলাদেশেও এ নিয়ে ব্যাপক তোলপাড় হয়।

শুক্রবার ব্যাঙ্গালুরুর বিশেষ আদালত-৫৪ এ রায় ঘোষণা করে।

যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন- চাঁন মিয়া, মো: রিফাকদুল ইসলাম, মো: আলামিন হোসেন, রাকিবুল ইসলাম, মো: বাবু শেখ, মো: ডালিম ও আজিম হোসেন।

এ ঘটনায় অভিযুক্ত তানিয়া খান নামে এক নারীকে ২০ বছরের কারাদণ্ড এবং মো: জামাল নামে আরেকজনকে পাঁচ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।

এছাড়া প্রবাসী আইনে অপর দুজনকে ৯ মাসের সাধারণ কারাদণ্ড দেয়া হয়েছে। আসামিদের একজনকে খালাস দেয়া হয়েছে।

গত বছরের মে মাসে ওই নারীকে মারাত্মকভাবে যৌন নির্যাতনের ভিডিও ভাইরাল হলে ভারতের কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজ্জু টুইট করে পুলিশকে অভিযুক্তদের গ্রেফতারের আহ্বান জানান। পরে ব্যাঙ্গালুরু পুলিশ জানতে পারে ঘটনাটি রামমূর্তি নগরের কনাকা নগর ঘটেছে। পরে অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেফতার করে।

পুলিশ ১২ ব্যক্তিকে গ্রেফতার করে, যাদের মধ্যে ১১ জনই ছিল অবৈধ অনুপ্রবেশকারী।

কর্ণাটক সরকার পরে ঘটনার বিচার প্রক্রিয়ার জন্য একজন বিশেষ পাবলিক প্রসিকিউটর নিয়োগ দেয়। এবং একটি বিশেষ বিচার মনিটরিং টিম গঠন করে দেয়।

সব মিলিয়ে ৪৪ জন সাক্ষির সাক্ষ্য গ্রহণ শেষে বিচার প্রক্রিয়া সম্পন্ন হয়। প্রক্রিয়া শুরুর তিন মাসের কম সময়ে বিচারপ্রক্রিয়া শেষ হয়ে যায়।

সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস

কিউএনবি/বিপুল/২১.০৫.২০২২ খ্রিস্টাব্দ/ সন্ধ্যা ৭.১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit