শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
বেলজিয়ামের জার্সি তুলে রাখছেন অ্যাক্সেল উইটসেল মেঘনা আলমকে প্রধানমন্ত্রীর ‘মহিলা অ্যাম্বাসেডর’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী মাঝ আকাশে বিমানের দুই বাংলাদেশি যাত্রীর তুমুল মারামারি, দেখুন ভিডিও বিএনপি কোন ধরনের দল ব্যাখ্যা দিলেন আইনমন্ত্রী ১০ গোলের পর এবার ৬ গোলে হারল বাংলাদেশ নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান জার্মান চ্যান্সেলরের দ্বিমুখী নীতির সমালোচনায় ইরান বিদেশে আরামের বদলে ১০ বছরের কারাবাসকেই বেছে নেব: আসিফ শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে চীনের তিন যুদ্ধজাহাজ হাঁটুর চোটে ৩ সপ্তাহ মাঠের বাইরে বার্সার গোলরক্ষক গার্সিয়া

সপ্তাহটা কেমন যাবে?

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ মে, ২০২২
  • ১০১ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : রাশিফলের পক্ষে-বিপক্ষে, বিশ্বাস করা, না করা নিয়ে বিতর্ক রয়েছে বিস্তর। তারপরও প্রতিদিনি সকালে পত্রিকার পাতায় নিজের রাশিফল দেখার মতো মানুষ কম নেই। যুক্তরাষ্ট্রের উইসকনসিন বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞানী ড. মার্গারেট হ্যামিলটনের ভাষ্য, সংবাদপত্রে প্রকাশিত ৭০ শতাংশ রাশিফলে থাকে ইতিবাচক কথা। আর রাশিফল পড়ে মানুষ দৈনন্দিন জীবনের অনিশ্চয়তা, উদ্বেগ থেকে এক ধরনের মুক্তির পথ খোঁজে। তবে নানা কারণে জীবনে যেমন ব্যর্থতা থাকে, পাশাপাশি মেধা, কঠোর পরিশ্রম, অধ্যবসায়ের মাধ্যমে মানুষ নিজেই তার ভাগ্য গড়ে নিতে পারে।

মিলিয়ে নিন আপনার এ সপ্তাহের (২১ থেকে ২৮ মে) রাশি…

মেষ: (২১ মার্চ-২০ এপ্রিল)
এ সপ্তাহের পরিবেশ আপনার জন্য বেশ অনুকূল মনে হতে পারে। বন্ধুবান্ধব, আত্মীয়-পরিজনের সাথে দেখা-সাক্ষাৎ ও সামাজিক যোগাযোগ বাড়তে পারে। বাড়িতে আত্মীয় সমাগম হতে পারে, আপনার খরচের পরিমাণ বেড়ে যেতে পারে। সামান্য বিষয়ে ছোটখাট জটিলতা তৈরি হতে পারে। ব্যবসা বাণিজ্য মধ্যম। প্রেম বা রোমান্সে ছোটখাট জটিলতা তৈরি হতে পারে।

বৃষ (২১ এপ্রিল-২০ মে)
এ সপ্তাহ নানা বৈচিত্র ও প্রতিকূলতার ভেতর দিয়ে যেতে পারে। অযথা ব্যয় বৃদ্ধি পাবে। কাজকর্মের চাপ যথেষ্ট বাড়তে পারে। আর্থিক বিষয়ে টানাটানি চলতেই থাকবে। চিন্তাগুলো দুশ্চিন্তার দিকে চলে যেতে পারে। বুঝে সামলে নিজেকে নিজের মত করে পরিচালিত করতে পারলে ভাল করবেন। প্রেম-রোমান্স বিয়ের কথাবার্তায় জটিলতা বাড়তে পারে। ব্যবসা-বাণিজ্যে গতি কম।

মিথুন (২১ মে-২০ জুন)
মিথুন রাশির জাতক-জাতিকার জন্য এ সপ্তাহটা বেশ শুভ হতে পারে। ব্যবসা-বাণিজ্যে সুফল লাভ হতে পারে। ব্যবসায়িক যোগাযোগ শুভ হতে পারে। বিদেশ থেকে কোন সুসংবাদ পেতে পারেন। সম্ভাব্য ক্ষেত্রে রেমিটেন্স আসতে পারে। বিয়ের কথাবার্তা এগিয়ে আসার সম্ভাবনা রয়েছে যথেষ্ট। যুক্তি বুদ্ধির আলোকে নিজেকে নিজের মত করে পরিচালিত করলে ভাল করবেন।

কর্কট (২১ জুন-২০ জুলাই)
এ সপ্তাহটা কর্কট রাশির জাতক-জাতিকার জন্য পর্যটন বা বেড়ানোর ভেতর কেটে যেতে পারে। নতুন কোন জায়গায় অথবা ধর্মীয় স্থানে সফরে যেতে পারেন। নানা প্রতিকূলতা থেকে রেহাই পেতে পারেন। মিশ্র দিন হলেও আনন্দ আড্ডায় কাটতে পারো কারো কারো দিন। বিদেশ যাত্রা আটকে ছিল এমন কেউ বিদেশ যেতে পারেন। দূর থেকে সুসংবাদ বা বৈদেশিক বাণিজ্যে নতুন অর্ডার পেতে পারেন। বন্ধু শুভ হতে পারে।

সিংহ (২১ জুলাই-২১ আগস্ট)
এ সপ্তাহটা আপনাদের জন্য তেমন ভাল নাও হতে পারে। প্রতারিত হবার যোগ রয়েছে। তবে নতুন যোগাযোগের সম্ভাবনা আছে। সতর্ক না থাকতে পারলে ক্ষতি হবার সম্ভাবনা রয়েছে। অহেতুক বাদ-বিবাদে জড়িয়ে পড়তে পারেন। মনের চহ্চলতা বেড়ে যেতে পারে, প্রেম রোমান্স বন্ধুত্ব তেমন শুভ নাও হতে পারে।

কন্যা (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
এ সপ্তাহে কন্যা রাশির জাতক-জাতিকাদের কিছুটা সতর্কতার সাথে চলা উচিত। তবুও আটকে থাকা কাজকর্মে কিছুটা অগ্রগতি হতে পারে। ব্যবসা বাণিজ্যে অথবা কর্মস্থলে কিছুটা অগ্রগতি দেখতে পারেন। বেড়াতে যেতে পারেন। আনন্দ-আড্ডায় কাটতে পারে কিছুটা সময়। শুভ কাজ বা শুভ যোগাযোগ তৈরি হতে পারে এবং তা আপনার জন্য ভবিষ্যতে লাভ দায়ক বিবেচিত হতে পারে।

তুলা (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
তুলা রাশির জাতক-জাতিকাদের জন্য বেশ কিছুটা সতর্কতা প্রয়োজন। বন্ধু কিংবা বন্ধুবেশে শত্রুতা করার জন্য কেউ হয়ত প্রস্তুত হয়ে আছে। ভুল বোঝাবুঝি বাদ-বিবাদ ও ঝামেলা-ঝঞ্ছাট থেকে নিজেকে দূরে রাখুন। পারিবারিক বাদ-বিবাদ থেকে নিজেকে দূরে রাখুন। সতর্ক থাকা সত্ত্বেও কেউ কেউ হৈতুক বদনাম ছড়াতে পারে। প্রেম-রোমান্স ও বন্ধুত্বে সাবধান।

বৃশ্চিক (২৩ অক্টোবর-২২ নভেম্বর)
কাজের ব্যস্ততা বাড়লেও তেমন সুফল নাও পেতে পারেন। হাতে টাকা পয়সা এলেও খরচের চাপ বেশ বেড়ে যেতে পারে। কাজকর্মে অসর্তকতার কারণে ভুল করে বসতে পারেন। নিজের ভুলে কষ্ট পেতে পারেন। আপনার উপর অর্পিত দায়-দায়িত্ব পালনে আর্থিক ক্ষতির শিকারও হতে পারেন। যোগাযোগ বা গণসংযোগ শুভ হতে পারে। বৈদেশিক বাণিজ্যে সুফল পেতে পারেন। প্রেম-রোমান্স ও বন্ধুত্বে সাবধানতা মেনে চলুন।

ধনু (২৩ নভেম্বর-২০ ডিসেম্বর)
ধনু রাশির জাতক-জাতিকার জন্য বেশ ভাল হতে পারে। বাধা-বিঘ্নের মধ্যেও সফলতা পেতে পারেন। বিদায়ী চাকরিতে কিছুটা মনকষ্ট পেতে পারেন। নতুন বন্ধু ও সহযোগিতা লাভ হতে পারে। চিন্তা বৃদ্ধি অর্থ ব্যয় বাড়তে পারে। সবকিছুর ঊর্ধ্বে পরিবেশ পরিস্থিতি বেশ কিছুটা অনুকূলে আসতে পারে। তবে বন্ধু বা প্রতিবেশীদের থেকে মনকষ্ট পেতে পারেন।

মকর (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
এ সপ্তাহে মকর রাশির জাতক-জাতিকার জন্য বেশ ভাল হতে পারে। দূর থেকে কোন সুসংবাদ পেতে পারেন। কেউ কেউ আবার আত্মীয় ও বন্ধুদের থেকে কোন মৃত্যু সংবাদও পেতে পারেন। আটকে থাকা কাজকর্মে গতি আসতে পারে। নতুন যোগাযোগ শুভ হতে পারে। দূর থেকে সুসংবাদও পেতে পারেন। বিদেশ থেকে কারো কারো টাকা আসতে পারে। প্রেমে বা বন্ধুত্বে সাবধান।

কুম্ভ (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
কুম্ভ রাশির জাতক-জাতিকার জন্য নানান সুযোগ সুবিধা তৈরি হতে পারে। নানা বাঁধাবিঘ্নের মধ্যেও অর্থ আদায়ে সফলতা লাভ হতে পারে। নতুন বন্ধু বা সহযোগী বা কর্মচারী লাভ হতে পারে। পরিবেশ পরিস্থিতি আপনার জন্য অনুকূল থাকা সত্ত্বেও অর্থ ব্যয় বাড়তে পারে। প্রিয়জনদের নিকট থেকে মনকষ্টও পেতে পারেন। প্রেম-রোমান্স বা দাম্পত্য সম্পর্কে সাবধানতা মেনে চলুন।

মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
মীন রাশির জাতক-জাতিকার জন্য কিছুটা ঝুঁকিপূর্ণ হতে পারে। রাগ-জেদ-অভিমান আপনার কাজকর্মে বা সম্মানের ক্ষতি হতে পারে। তবে কাজকর্মে কিছুটা উন্নতির সম্ভাবনা আছে। আপনার মনের উৎসাহ ও আর্থিক সুযোগ-সুবিধা কিছুটা বাড়তে পারে। যোগাযোগ শুভ হতে পারে, নতুন যোগাযোগের মাধ্যমে ভবিষ্যতের ভাল হতে পারে। নতুন রোমান্সে বিয়ের কথাবার্তা এগুতে পারে।

-ড. বিশ্বজিৎ হালদার

কিউএনবি/অনিমা/২১.০৫.২০২২ খ্রিস্টাব্দ/ সকাল ১১.৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit