বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
শিরোনাম
পোষা কুকুরের হামলায় গৃহপরিচারিকাকে ক্ষতিপূরণ ১৫৯ কোটি টাকা! তৃতীয় টার্মিনাল পরিচালনা: বিশ্বখ্যাত ৫ এভিয়েশন জায়ান্টের প্রতিদ্বন্দ্বিতা অনুমোদন পেল নতুন তিন উপজেলা ও একটি থানা হাসপাতালে ভর্তি নজরুল ইসলাম খান ৪৪তম বিসিএস: স্থগিত ৬ প্রার্থীর নন-ক্যাডার মনোনয়ন নিশ্চিত, ১ জনের বাতিল সাবেক এমপি নূর মোহাম্মদ রিমান্ড শেষে কারাগারে সদর হাসপাতালগুলোতে সিসিইউ চালু করা গেলে মৃত্যুহার কমানো সম্ভব : জুবাইদা রহমান অতি চালাকের গলায় দড়ি বিশ্বকাপে আর্জেন্টিনা-ব্রাজিল মুখোমুখি হয়েছে কতবার, এগিয়ে কারা? পাকিস্তানের হামলায় নিহত সেনার সংখ্যা গোপন করেছে মোদি সরকার: অভিযোগ বিরোধীদের

সরকারী ক্লিনিকেই মাদক সেবন, মাদক সেবনের ভিডিও ফাঁস

জিন্নাতুল ইসলাম জিন্না,  লালমনিরহাট প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ মে, ২০২২
  • ১৩০ Time View
জিন্নাতুল ইসলাম জিন্না,  লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের আদিতমারী উপজেলার কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) আবু মোহাম্মদ সায়েমের ক্লিনিকেই মাদক সেবনের একটি ভিডিও ফাঁস হয়েছে। সরকারি ক্লিনিকে মাদক প্রস্তুত করে তা সেবন করতে দেখা যায় ভিডিওটিতে। সম্প্রতি এ ভিডিও ফাঁস হলে উপজেলা জুড়ে তুমুল সমালোচনা শুরু হয়েছে। ২৬ সেকেন্ডের ফাঁস হওয়া ভিডিওতে দেখা যায়, উপজেলার কুমড়িরহাট মধুপুরের  কমিউনিটি ক্লিনিকের প্রোভাইডার সায়েম মাদক প্রস্তুত করে সেবন করছেন। সেখানে তার পাশে একজনকে দেখা গেলেও তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নাই। তিনি সেখানে কলকিতে নিষিদ্ধ গাঁজা প্রস্তুত করছেন। সেখানে ক্লিনিকের স্বাস্থ্য সরঞ্জামাদিও দেখা যায়। প্রস্তুতের পর অভিযুক্ত সায়েমকে তা সেবন করতেও দেখা যায়। 

সরকারি স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানে একজন সরকারি চাকুরিজীবীর এমন মাদক সেবনের ঘটনায় সমালোচনা শুরু হয়েছে উপজেলা জুড়ে। বর্তমান আওয়ামীলীগ সরকার যেখানে মাদকের বিরুদ্ধে স্বোচ্চার এবং ডোপ টেস্ট করে চাকুরির কথা বলছেন সেখানে এরকম ঘটনা কোনভাবেই মেনে নেওয়া যায়না বলে দাবি স্থানীয়দের। এ বিষয়ে অভিযুক্ত কমিউনিটি প্রোভাইডার সায়েমকে ফোন দেওয়া হলে পরে কথা বলবো জানিয়ে ফোন কেটে দেন। ঘন্টাখানেক পর আবারও ফোন দেওয়া হলে তিনি তা কেটে দেন।

এ বিষয়ে আদিতমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌফিক আহমেদ বলেন, এরকম কিছু ঘটেছে আমি শুনেছি। আদিতমারী উপজেলা স্বাস্থ্য সংশ্লিষ্ট যে কেউ মাদকের সাথে সংশ্লিষ্ট থাকলে তা বরদাশত করা হবেনা। তার বিরুদ্ধে লিখিত অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য সুপারিশ করা হবে।

 

 

কিউএনবি/আয়শা/১৯.০৫.২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit