শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন

নরসিংদীর মেহেরপাড়ায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে ব্যবসায়ী খুন

মোঃ সালাহউদ্দিন আহমেদ,নরসিংদী
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ মে, ২০২২
  • ৩০৮ Time View

মোঃ সালাহউদ্দিন আহমেদ,নরসিংদী : নরসিংদীতে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে নয়ন মিয়া (৩৫) নামে এক ইট-বালু ব্যবসায়ী নিহত হয়েছেন। বুধবার (১৮ মে) রাত নয়টার দিকে সদর উপজেলার মেহেরপাড়া ইউনিয়নের চৌয়া গ্রামে এই ঘটনা ঘটে। এ সময় সন্ত্রাসীরা নগদ ৫০ হাজার টাকা লুটে নিয়ে যায়। নিহত নয়ন মিয়া মেহেরপাড়া এলাকার চৌয়া গ্রামের মানিক মিয়ার ছেলে।নিহতের স্বজন ও পুলিশ জানায়, বিগত কয়েকমাস ধরেই ইট ও বালু ব্যবসায়ী নয়ন মিয়ার কাছে অনৈতিক চাঁদা দাবি করে আসছিল একই এলাকার মাহফুজ ও তার দলবল। চাঁদা না দেওয়ায় নয়ন মিয়াকে একাধিকবার মেরে ফেলার হুমকিও দেয় তারা।

এরমধ্যে, বুধবার সন্ধ্যায় নয়ন মিয়া তার ইট-বালুর টাকা নিয়ে দোকানে ঢুকলে মাহফুজ ও তার দলবল পেছন থেকে আক্রমণ করে পিঠে ছুরি দিয়ে আঘাত করে দোকানে থাকা নগদ ৫০ হাজার টাকা লুট করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা নয়ন মিয়াকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাহেব আলী পাঠান জানান, এই ঘটনার মূল হোতা মাহফুজ নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

 

কিউএনবি/অনিমা/১৯.০৫.২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit