শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
ইয়েমেনের মোচা বন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪ হাসানের আঘাতে শুরুতেই ‘চাপে’ অস্ট্রেলিয়া দাম কমে দেশের বাজারে স্বর্ণের ভরি কত? টটেনহামকে বিদায় রোমেরোর, গন্তব্য কি আতলেতিকো? ইউরোপজুড়ে ছড়িয়ে পড়া দাবানালে ঘরছাড়া হাজারো মানুষ ৭৫০ এরও বেশি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বন্ধ করার পরিকল্পনায় ইন্দোনেশিয়া হরমুজ প্রণালীকে মার্কিন ভূখণ্ড ঘোষণার হুমকি ট্রাম্পের, জবাবে যা বললো ইরান খুঁজছিলেন এক গ্রহ, হঠাৎ বৃহস্পতির চেয়ে দ্বিগুণ বড় গ্রহের খোঁজ পেল না বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নং ইউনিটের বিদ্যুৎ সরবরাহ বন্ধ  চট্টগ্রামে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যুর ঘটনায় তদন্ত করে ব্যবস্থা: অর্থমন্ত্রী

সরকারের উন্নয়ন কর্মকান্ড প্রচার বিষয়ে রামগড়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়

জসীম উদ্দিন জয়নাল,খাগড়াছড়ি প্রতিনিধি
  • Update Time : সোমবার, ১৬ মে, ২০২২
  • ১৬৪ Time View
জসীম উদ্দিন জয়নাল,খাগড়াছড়ি :  সরকারের উন্নয়ন কর্মকান্ড প্রচার বিষয়ে অবহিতকরনের লক্ষ্যে রামগড়ের  স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মোঃ জসীম উদ্দিন। সোমবার (১৬মে ২০২২ইং) বিকালের দিকে  রামগড় তথ্য অফিসের আয়োজনে  সরকারের উন্নয়ন কর্মকান্ড প্রচার বিষয়ে অবহিতকরনের লক্ষ্যে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়। স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময়ের সময় প্রধান অতিথির  বক্তব্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক  মোঃ জসীম উদ্দিন বলেন,” অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে এবং গুজব প্রতিরোধে সবাইকে একসাথে কাজ করতে হবে। বস্তুনিষ্ঠ লেখনির মাধ্যমে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় সাংবাদিকরা বিশেষ ভূমিকা রাখতে পারে। তিনি আরও উল্লেখ করেন সাংবাদিকরা সমাজের আয়না। সামাজিক সমস্যা নিরসনে এবং দেশের  অগ্রযাত্রায় সাংবাদিকদের ভূমিকা রয়েছে। এধারা অব্যাহত রাখার জন্য সকলকে আহবান জানান তিনি।

মতবিনিময় সভায়  গণযোগাযোগ অধিদপ্তরের  পরিচালক (প্রশাসন ও অর্থ)  মোঃ তৈয়ব আলী,   গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক (প্রচার ও সমন্বয়)  মুহা. শিপলু জামান, ফেনী জেলা তথ্য অফিসার  রেজাউল রাব্বী মনির, খাগড়াছড়ি জেলা তথ্য অফিসার বাপ্পী চক্রবর্তী, রামগড় তথ্য অফিসের  সহকারী তথ্য অফিসার,  মোঃ বেলায়েত হোসেন,  সহ উপজেলার ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্হিত ছিলেন। উল্লেখযোগ্য যে অফিস অটোমেশন সফটওয়্যার ও এপিএএমএস সফটওয়্যার, এপিএ মূল্যায়ণ বিষয়ে চট্রগ্রাম ও সিলেট বিভাগের সকল তথ্য অফিসের কর্মকর্তাদের ১৪-১৬ মে ৩ দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শেষে ফেরার পথে এ অনুষ্ঠানে যোগ দেন গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক।

 

 

কিউএনবি/আয়শা/১৬.০৫.২০২২ খ্রিস্টাব্দ/রাত ১০:২৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit