শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
শিরোনাম

ভারতে ‘আজীবন সম্মাননা’ পেলেন আলমগীর-রুনা লায়লা

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ মে, ২০২২
  • ১২৩ Time View

বিনোদন ডেস্ক : আলমগীর-রুনা লায়লা জগতখ্যাত এই শিল্পী জুটির অর্জন সর্ম্পকে প্রায় সবার জানা। নিজ নিজ ক্ষেত্রে সর্ব্বোচ অবস্থানেই রয়েছে তারা। আর এবার এই তারকা দম্পতি চিত্রনায়ক আলমগীর ও সংগীতশিল্পী রুনা লায়লা একত্রে একই মঞ্চে ‘আজীবন সম্মাননা’য় ভূষিত হয়েছেন।

কলকাতার নজরুল মঞ্চে ‘টেলিসিনে অ্যাওয়ার্ড’-এর ১৯তম আসরে আলমগীর-রুনার হাতে আজীবন সম্মাননা তুলে দেওয়া হয়।

এই বিষয়ে অভিনেতা আলমগীর বলেন, “এর আগেও আমি কলকাতা থেকে উত্তমকুমার অ্যাওয়ার্ডসহ বেশ কিছু সম্মাননায় ভূষিত হয়েছি। সম্মাননা প্রাপ্তিতে আমি খুব বেশি উচ্ছ্বসিত হই না বা সম্মাননা প্রাপ্তির পর খুব বেশি ভালো লাগা প্রকাশ করতে পারি না। তবে অবশ্যই সম্মাননা পেলে ভালো লাগে। কলকাতায় আমাকে ও রুনাকে যারা আজীবন সম্মাননায় ভূষিত করেছেন, তাদের ধন্যবাদ।”

রুনা লায়লা বলেন, ‘এই সম্মাননা প্রদান অনুষ্ঠানটি আমি মনে করি, দুই বাংলার শিল্পীদের মেলবন্ধনের একটি অনুষ্ঠান। এর আগে চ্যানেল আই আয়োজিত একটি অনুষ্ঠানে একই মঞ্চে আমরা দুজন আজীবন সম্মাননায় ভূষিত হয়েছিলাম। যে অনুষ্ঠানে শ্রদ্ধেয় সন্ধ্যা মুখার্জিও উপস্থিত ছিলেন।’

একই অনুষ্ঠানে আলমগীর ও রুনা লায়লা ছাড়াও বাংলাদেশ থেকে অংশ নিয়েছেন চিত্রনায়ক আরিফিন শুভ, মীর সাব্বির, আজমেরী হক বাঁধন, ইয়ামিন হক ববি, সংগীতশিল্পী মমতাজ, কোনাল প্রমুখ।

কিউএনবি/অনিমা/১৬.০৫.২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১২:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit