বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
শ্রীলঙ্কাকে গোলবন্যায় ভাসিয়ে গ্রুপসেরা বাংলাদেশ বলিউড তারকাদের ভিড় এড়ানোর পরামর্শ পুলিশের সুন্দরবনে কমছে, বাজারে বাড়ছে ‘খাঁটি’ মধুর বাণিজ্য উচ্চমাধ্যমিকের সনদ অবৈধ, ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টের পদত্যাগ ডাবল সেঞ্চুরির পুরস্কার পেলেন হৃদয় আরব দলগুলোর সমর্থনে সরকার গঠন হলে ইসরাইলে গৃহযুদ্ধের হুঁশিয়ারি আইএমএফের সঙ্গে আলোচনা চলছে, জানুয়ারিতে হবে অগ্রগতি: অর্থমন্ত্রী নেতানিয়াহুর মতো চেহারাই ‘কাল হলো’ ইরানি ব্যবসায়ীর সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের জবাবে জামায়াত আমির বললেন, ‘ঠাকুর ঘরে কে রে, আমি কলা খাই না’ মাসে ৫০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করছে ইরান

এভারেস্ট জয় করলেন ব্রিটিশ বাংলাদেশি আকি রহমান

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৩ মে, ২০২২
  • ১৮১ Time View

ডেস্ক নিউজ : পৃথিবীর সর্বোচ্চ পর্বত শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক আখলাকুর রহমান ওরফে আকি রহমান। তিনি প্রথম ব্রিটিশ মুসলিম হিসেবে এভারেস্ট জয় করলেন।

আকি ব্রিটেনের ম্যানচেস্টার এলাকার ওল্ডহামের বাসিন্দা। বাংলাদেশে তার গ্রামের বাড়ি সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলায়।

পবিত্র রমজান মাসে ৪১ বছর বয়সি আকি এভারেস্ট জয়ের যাত্রা শুরু করেন। শুক্রবার সকালে তিনি এভারেস্টের চূড়ায় ওঠেন।

আকি রহমানের খালাতো ভাই শামীনুর রহমান গণমাধ্যমকে জানান যে, নেপাল থেকে শেরপারা (গাইড) তাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

শামীনুর আরও বলেন, “আকির সঙ্গে তাদের এখনও যোগাযোগ হয়নি। তিনি নিচে নামার পর নেটওয়ার্কের মধ্যে এলে তার এভারেস্ট চূড়ায় আরোহনের ছবি পাওয়া যাবে। এভারেস্ট জয়ী আকি নেপাল থেকে লন্ডন যাবেন।”

এর আগে আখলাকুর রহমান আফ্রিকা মহাদেশের সর্ববৃহৎ কিলিমাঞ্জারো পর্বত জয় করেন। পর্বতটির উচ্চতা ছিলো ৫,৮৯৫ মিটার। এই পর্বত জয়ের সাতদিন ইউরোপের মন্ট ব্ল্যাঙ্ক পর্বত চূড়ায় ওঠেন তিনি। অবিস্মরণীয়ভাবে করোনাকালের তিন মাসে তিনটি পর্বত জয়ী হন আকি রহমান।

প্রবাসী অধ্যুষিত জগন্নাথপুর উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের বাউধরন গ্রামের যুক্তরাজ্য প্রবাসী মৃত হাজি ইছকন্দর আলীর ছেলে আখলাকুর রহমান। প্রায় ৩৬ বছরে পূর্বে পরিবারের লোকজনের সঙ্গে যুক্তরাজ্যে চলে যান তিনি। লন্ডনের ওল্ডহাম শহরে তিনি বেড়ে ওঠেন। সেখানে পরিবার নিয়ে স্থায়ীভাবে বসবাস করে আসছেন। তবে নাড়ির টানে প্রায়ই প্রতিবছর জন্মভিটায় ছুটে আসেন।

আকি রহমান ম্যানচেস্টার জয়ের সাথে চ্যানেল এস রামাদান ফ্যামিলি কমিটমেন্ট (আরএফসি) নামের একটি প্রজক্টে ২৬টি চ্যারিটি সংস্থার জন্য ফান্ড রেইজ করেছেন।

কিউএনবি/অনিমা/১৩ই মে, ২০২২/৩০ বৈশাখ, ১৪২৯/বিকাল ৫:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit