বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
শ্রীলঙ্কাকে গোলবন্যায় ভাসিয়ে গ্রুপসেরা বাংলাদেশ বলিউড তারকাদের ভিড় এড়ানোর পরামর্শ পুলিশের সুন্দরবনে কমছে, বাজারে বাড়ছে ‘খাঁটি’ মধুর বাণিজ্য উচ্চমাধ্যমিকের সনদ অবৈধ, ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টের পদত্যাগ ডাবল সেঞ্চুরির পুরস্কার পেলেন হৃদয় আরব দলগুলোর সমর্থনে সরকার গঠন হলে ইসরাইলে গৃহযুদ্ধের হুঁশিয়ারি আইএমএফের সঙ্গে আলোচনা চলছে, জানুয়ারিতে হবে অগ্রগতি: অর্থমন্ত্রী নেতানিয়াহুর মতো চেহারাই ‘কাল হলো’ ইরানি ব্যবসায়ীর সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের জবাবে জামায়াত আমির বললেন, ‘ঠাকুর ঘরে কে রে, আমি কলা খাই না’ মাসে ৫০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করছে ইরান

প্যারিসে নির্মিত হতে যাচ্ছে প্রথম স্থায়ী শহিদ মিনার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ মে, ২০২২
  • ২০৬ Time View

ডেস্ক নিউজ : ফ্রান্সে তুলুজের পর রাজধানী প্যারিসে নির্মিত হতে যাচ্ছে প্রথম স্থায়ী শহিদ মিনার। ফ্রান্স প্রবাসী বাংলাদেশীদের দীর্ঘ দিনের একটি স্বপ্নের বাস্তবায়ন হতে যাচ্ছে। 

২০২৩ সালে ২১শে ফেব্রুয়ারিতে স্থায়ী শহিদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে পারবে সর্বসাধারণ। প্যারিসের বিখ্যাত সেন্ট ডেনিস ইউনিভার্সিটির বার্নার্ড মারি স্কয়ারে কেন্দ্রীয় শহিদ মিনারের আদলে নির্মিত হবে এই স্মৃতিস্তম্ভ, এক সংবাদ সম্মেলনে এমনটা জানিয়েছে এই আয়োজনে উদ্যোক্তরা। 

সংবাদ সম্মেলনে মূল বক্তব্য উপস্থাপন করেন বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক কাজী এনায়েত উল্লাহ, মূল উদ্যোক্তা স্বরুপ সদিউল, অর্থ সমন্বয়ক টিএম রেজা। সংবাদ সম্মেলন থেকে ফ্রান্স প্রবাসী বাংলাদেশীদের আর্থিক সহযোগীতার আহ্বান জানানো হয়েছে।

এ সময় কাজী এনায়েত উল্লাহ বলেন, দীর্ঘ দিন ধরে প্যারিসে স্থায়ী শহিদ মিনার নির্মাণের পরিকল্পনা চলছিল তারই বাস্তবায়ন হতে যাচ্ছে এবার। প্রশাসনিক কার্যকলাপ ও নকশা অনুমোদনের কাজও শেষ শুধু অপেক্ষা নির্মাণের। 

এমন উদ্যোগ সমস্ত বাংলাদেশীদের জন্য গৌরবের, বহিঃবিশ্বে বাংলাদেশের ভাষা কৃষ্টি সংস্কৃতি মেলে ধরবে, বাংলাদেশকে নিয়ে যাবে অন্য উচ্চতায়। 

দির্ঘদিন ধরে প্রবাসী অস্থায়ী শহিদ মিনারে শ্রদ্ধা জানালেও আগামী ২০২৩ সালে স্থায়ী শহিদবেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে পারবে ভাষা আন্দোলনে আত্মদানকারী সকল শহীদদের প্রতি।

কিউএনবি/অনিমা/১২ই মে, ২০২২/২৯ বৈশাখ, ১৪২৯/রাত ৮:৩৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit