বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:১২ অপরাহ্ন
শিরোনাম
নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান মরিয়মের আত্মহত্যায় প্ররোচনা মামলা: এমপি নজরুলের গাড়িচালক ওবায়দুর কারাগারে ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩

মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিক প্রবেশের বিরুদ্ধে প্রতিবাদ

আশিক ইসলাম, মালয়েশিয়া প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ১০ মে, ২০২২
  • ১৬৭ Time View
আশিক ইসলাম, মালয়েশিয়া প্রতিনিধি : মালয়েশিয়ায় নতুন করে বাংলাদেশি শ্রমিক প্রবেশে আপত্তি জানিয়ে প্রতিবাদ সমাবেশ করেছে মালয়েশিয়ান অ্যাসোসিয়েশন অফ স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রেনারস (ইখলাস)। মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিক প্রবেশের বিরুদ্ধে প্রতিবাদ স্থানীয় সময় মঙ্গলবার (১০ মে) সকালের দিকে কুয়ালালামপুরের জালান সুলতান ইয়াহিয়া পেত্রার বাংলাদেশ হাইকমিশনের সামনে এই প্রতিবাদ সমাবেশ করে সংগঠনটি।

এসময় সংগঠনের সভাপতি দাতুক মোহাম্মদ রিদজুয়ান আবদুল্লাহ জানান, সরকারের উচিত দেশে বিদ্যমান বিদেশি কর্মীদের ‘ক্লিনজিং’ অভিযান চালিয়ে হোয়াইটওয়াশ করা। দেশটিতে নতুন করে পাঁচ লাখ বাংলাদেশি শ্রমিক প্রবেশের তীব্র আপত্তি জানান তারা। এ বিষয়ে রিদজুয়ান আবদুল্লাহ আরও বলেন, ’ইখলাস এবং আরও বেশ কয়েকটি বেসরকারি সংস্থা (এনজিও) রাষ্ট্রীয় পর্যায়ে কমিটি গঠন করবে, আমরা জনগণকে প্রতিবাদ জানাতে সমবেত হতে বলব। প্রতিটি রাজ্যে আমরা সবাই জড়ো হব এবং আমরা মানবসম্পদ মন্ত্রীকে পদত্যাগ করার আহ্বান জানাব যদি এই বাংলাদেশি শ্রমিকদের একজনকেও মালয়েশিয়ায় নিয়ে আসা হয়।’

তার মতে, নতুন করে পাঁচ লাখ বাংলাদেশি শ্রমিক মালয়েশিয়ায় প্রবেশ করলে মালয়েশিয়ার অর্থনীতিতে প্রভাব ফেলবে এবং অনেক স্থানীয় শ্রমিক তাদের চাকরি হারিয়ে পথে বসবে। তিনি আরও বলেন, সরকারের উচিত বিদেশি শ্রমিকের ওপর নির্ভরশীল না হয়ে স্থানীয় কর্মীদের প্রশিক্ষণ দিয়ে ও তাদের ভেতর আগ্রহ ও আকর্ষণীয় বেতন স্কেল বাড়ানোর দিকে মনোনিবেশ করা। তিনি আরও জানান, মালয়েশিয়ার পার্লিস রাজ্যের মোট জনসংখ্যার চেয়ে পাঁচ লাখ বাংলাদেশি শ্রমিকের আগমন তার চেয়ে বেশি হবে। এই বিদেশি শ্রমিকদের আগমনে দেশের কী হবে তা ভাবতে হবে সরকারকে। এসময় সমাবেশে যোগদান করেন ইখলাসের আইন উপদেষ্টা দাতুক আজর ইরওয়ান আরিফিন ও সিএমএম প্রতিনিধি জহির খান। এসময় যে সব অভিবাসী কর্মী দেশটিতে এখনো অবৈধভাবে বসবাস করছেন তাদেরকে দ্রুত বৈধ করারও আহ্বান জানান তিনি।

 

 

কিউএনবি/আয়শা/১০ই মে, ২০২২/২৬ বৈশাখ, ১৪২৯/রাত ৮:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit