বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
শ্রীলঙ্কাকে গোলবন্যায় ভাসিয়ে গ্রুপসেরা বাংলাদেশ বলিউড তারকাদের ভিড় এড়ানোর পরামর্শ পুলিশের সুন্দরবনে কমছে, বাজারে বাড়ছে ‘খাঁটি’ মধুর বাণিজ্য উচ্চমাধ্যমিকের সনদ অবৈধ, ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টের পদত্যাগ ডাবল সেঞ্চুরির পুরস্কার পেলেন হৃদয় আরব দলগুলোর সমর্থনে সরকার গঠন হলে ইসরাইলে গৃহযুদ্ধের হুঁশিয়ারি আইএমএফের সঙ্গে আলোচনা চলছে, জানুয়ারিতে হবে অগ্রগতি: অর্থমন্ত্রী নেতানিয়াহুর মতো চেহারাই ‘কাল হলো’ ইরানি ব্যবসায়ীর সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের জবাবে জামায়াত আমির বললেন, ‘ঠাকুর ঘরে কে রে, আমি কলা খাই না’ মাসে ৫০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করছে ইরান

আবারও টাওয়ার হ্যামলেটসের মেয়র হলেন লুতফুর রহমান

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ মে, ২০২২
  • ১৭২ Time View

ডেস্ক নিউজ : সাত বছর পর নির্বাচনে ফিরে লন্ডন বারা অব টাওয়ার হ্যামলেটস কাউন্সিল নির্বাচনে মেয়র হিসেবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশদ্ভূত লুতফুর রহমান।

এম্পায়ার পার্টির লুতফুর রহমান তার প্রতিদ্বন্দী লেবার পার্টির জন বিগসের চেয়ে ৭ হাজার ৩ শ ১৭ ভোট বেশী পেয়ে নির্বাচিত হয়েছেন। 

শুক্রবার (৬ মে) টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের শ্বাসরুদ্ধকর নির্বাচনে ইতিহাস গড়ে আবারো শেষ হাসি হেসেছেন লুতফুর রহমান। এস্পায়ার পার্টির প্রার্থী হিসেবে লুতফুর রহমান পেয়েছেন ৪০ হাজার ৮০৪ ভোট। আর লুতফুর রহমানের প্রতিদ্বন্দী লেবার পার্টির জন বিগস পেয়েছেন ৩৩ হাজার ৪৮৭ ভোট।

নির্বাহী মেয়র হিসেবে জয়লাভের পর একান্ত সাক্ষাৎকারে লুতফুর রহমান বলেন, “রাজনৈতিক দল নয় টাওয়ার হ্যমলেটসের জনগণই মূল ধারা, আর ভোটের ফলাফলেই সেটি প্রমাণিত হয়েছে।”

জানা যায়, এ নির্বাচনে মোট ২ লাখ ৫ হাজার ১৮৯ জন রেজিষ্ট্রার্ড ভোটারের মধ্যে ৪১ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। 

প্রসঙ্গত, যুক্তরাজ্য ভিত্তিক সংবাদমাধ্যম ইন্ডিপেনডেন্টের সূত্রে জানা যায়, ২০১৫ সালে দুর্নীতি ও অবৈধ আচরণের দায়ে দোষী সাব্যস্ত হওয়ার পর তাকে ৫ বছরের জন্য রাজনীতি থেকে নিষিদ্ধ করেছিল নির্বাচনী আদালত।

কিউএনবি/অনিমা/৭ই মে, ২০২২/২৪ বৈশাখ, ১৪২৯/বিকাল ৩:৪২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit