বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
শিরোনাম
১১ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস চীনকে দীর্ঘস্থায়ী রাষ্ট্রীয় মদদপুষ্ট সাইবার হুমকি হিসেবে চিহ্নিত করল নিউজিল্যান্ড নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান মরিয়মের আত্মহত্যায় প্ররোচনা মামলা: এমপি নজরুলের গাড়িচালক ওবায়দুর কারাগারে ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ

খুনের দায়ে মালয়েশিয়াতে ৭ বাংলাদেশি গ্রেফতার

আশিক ইসলাম, মালয়েশিয়া প্রতিনিধি
  • Update Time : বুধবার, ৪ মে, ২০২২
  • ১৭৩ Time View

আশিক ইসলাম, মালয়েশিয়া প্রতিনিধি : মালয়েশিয়ায় হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ৭ বাংলাদেশিকে আটক করা হয়েছে। দেশটির পেরাক রাজ্যের সিতিয়াওয়ান অঞ্চলে প্রবাসী এক বাংলাদেশিকে হত্যায় জড়িত সন্দেহে তাদের আটক করেছে স্থানীয় আইনপ্রয়োগকারী সংস্থা। প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (০২ মে) সিতিয়াওয়ান এলাকার একটি ভবনের ছাদের ওপর ৩৯ বছর বয়সী এক প্রবাসী বাংলাদেশি হত্যার শিকার হন। দুদিন পর বুধবার (০৪ মে) হত্যার সঙ্গে জড়িত সন্দেহে ৭ জনকে আটক করা হয়। তবে হত্যাকাণ্ডের প্রধান সন্দেহভাজন এখনও ধরাছোঁয়ার বাইরে। মানজুং জেলা পুলিশ প্রধান নুর ওমর সাপি বলেছেন, আটকের পর ওই ৭ জনকে ৭ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।

আগামী রোববার পর্যন্ত তাদের জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছেন ওই পুলিশ কর্মকর্তা। তিনি আরও জানান, ঘাতক ও হত্যার শিকার ব্যক্তি একই কারখানায় অপারেটর পদে চাকরি করতেন। ওমর বলেন, অপর ৭ বাংলাদেশির সঙ্গে একই বাড়িতে বাস তাদের। ঘটনার দিন কোনো একটি বিষয় মিমাংসার জন্য ছাদে গিয়েছিলেন দুইজন। এ সময় অন্যরা নিচতলায় ঘুমিয়ে ছিলেন। ওমর আরও বলেন, ‘রাত প্রায় ৩টার দিকে নিচ থেকে তাদের একজন ছাদে ভুক্তভোগীর চিৎকার শুনতে পান। এরপর সবাই ছাদে উঠে তাকে অচেতন ও রক্তাক্ত অবস্থায় দেখতে পায়। পুলিশ কর্মকর্তা ওমর জানান, নিহত ব্যক্তির দেহে ছুরিকাঘাতের ৫টি চিহ্ন পাওয়া গেছে। তবে ঘটনাস্থলে কোনো অস্ত্র পাওয়া যায়নি। হত্যার উদ্দেশ্য কী, তা তদন্ত করা হচ্ছে বলে জানান ওই কর্মকর্তা।

 

কিউএনবি/অনিমা/৪ঠা মে, ২০২২/১৮ বৈশাখ, ১৪২৯/রাত ৯:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit