মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
হাবিপ্রবির বিদেশি শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের মতবিনিময় জাতীয় অধ্যাপক হলেন ড. মাহবুব উল্লাহ রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে উন্নয়নের গতি বাড়বে: পরিবেশমন্ত্রী সৌদির তেল স্থাপনায় ড্রোন হামলার দাবি হুথিদের সিজদা—যেখানে হৃদয়ের সব ভার হালকা হয়ে যায় ৯ বছরের ছোট ক্রিকেটারের সঙ্গে ম্রুণালের প্রেমের গুঞ্জন শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী এইচএসসি ভোকেশনালে শিক্ষার্থী ভর্তি বাড়াতে ৭ পদক্ষেপ নওগাঁর ধামইরহাট হাসপাতালে গর্ভবতী স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, স্বামী আটক সব বিশ্ববিদ্যালয়ে বাধ্যতামূলক ইন্টার্নশিপের পরিকল্পনা ইউজিসির

মাত্র একটি অভ্যাসেই আয়ু বাড়বে ১৬ বছর!

Reporter Name
  • Update Time : বুধবার, ৪ মে, ২০২২
  • ১৪৩ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : দ্রুত হাঁটার অভ্যাস অনেকেরই রয়েছে। আর সেই অভ্যাসের ফলে নাকি দীর্ঘ হবে আয়ু! শুনতে অবাক লাগলেও আপাতত এমনটাই দাবি ব্রিটেনের লেস্টার বিশ্ববিদ্যালয়ের এক দল গবেষকের।

৬৫ থেকে ১০৫ বছর বয়সী মানুষের মৃত্যুর কারণ সংক্রান্ত গবেষণা চলাকালীন তারা এই কথা জানতে পেরেছেন বলে দাবি করেন।

যদিও বয়স বৃদ্ধি পাওয়ার কারণ নিয়ে নির্দিষ্ট কোনও তথ্য নেই বিজ্ঞানের কাছে। তবে বার্ধক্যের সঙ্গে কোষে অবস্থিত ক্রোমোজোমের যে কোনো না কোনো সম্পর্ক রয়েছে, তা নিয়ে নিশ্চিত গবেষকরা।

ক্রোমোজোমের বাহুগুলোর শেষ প্রান্তকে বিজ্ঞানের ভাষায় ‘টেলোমেয়ার’ বলে। দেখা গেছে, এই টেলোমেয়ার যত দিন লম্বা থাকে, তত দিন দূরে থাকে বার্ধক্য। কিন্তু এই টেলোমেয়ার যত ক্ষয় হতে থাকে, ততই কমতে থাকে কোষ বিভাজন। ফলে দুর্বল হয় পেশির গঠন, দেখা দিতে থাকে বার্ধক্য।

৪ লাখ ৫ হাজার জনের ওপর চালানো এই গবেষণায় দেখা গেছে, মোট চল্লিশ শতাংশ মানুষ নিয়মিত দ্রুত গতিতে হাঁটেন। আর এই চল্লিশ শতাংশ মানুষের টেলোমেয়ারের দৈর্ঘ্য বাকি মানুষদের তুলনায় বেশি। এর মধ্যে ৮৬ জনের সঙ্গে গতি মাপার বিশেষ যন্ত্র লাগিয়েছিলেন গবেষকরা। বাকিদের সঙ্গে শুধু কথা বলা হয়।

গবেষকদের দাবি, দ্রুত গতিতে হাঁটলে সর্বোচ্চ ১৬ বছর পর্যন্ত বাড়তে পারে আয়ু। তবে এই বিষয়ে আরও গবেষণার প্রয়োজন রয়েছে বলেই মত গবেষকদের একাংশের। সূত্র- আনন্দবাজার অনলাইন।

 

 

কিউএনবি/অনিমা/০৪ মে ২০২২খ্রিস্টাব্দ/বিকাল ৩:৪২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit