শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
খুঁজছিলেন এক গ্রহ, হঠাৎ বৃহস্পতির চেয়ে দ্বিগুণ বড় গ্রহের খোঁজ পেল না বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নং ইউনিটের বিদ্যুৎ সরবরাহ বন্ধ  চট্টগ্রামে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যুর ঘটনায় তদন্ত করে ব্যবস্থা: অর্থমন্ত্রী ভারতের প্রতি বাংলাদেশিদের ইতিবাচক মনোভাব কমেছে মোদির ‘কোলাকুলি’ নিয়ে রাহুল গান্ধীর মশকরা ইনফান্তিনোর পাশ থেকে সরে দাঁড়াল নিউজিল্যান্ডও, চায় স্বাধীন তদন্ত ঢাকার ৪১৬ বছর পূর্তিতে তরুণদের সাইকেল র‍্যালি ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে আজই আমার শেষ দিন: নাছির মানুষ নামাজে এসে বলে গ্যাস নাই, গ্যাস দেন: জামায়াত আমির ৫ মাসে লোডশেডিংয়ের ইতিহাস ভেঙেছে সরকার, দেশে গ্যাস-বিদ্যুৎ নেই: নাহিদ

দীঘিনালা জোনের উদ্যােগে দরিদ্র পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী ও ঈদ উপহার বিতরণ

জসীম উদ্দিন জয়নাল, খাগড়াছড়ি।
  • Update Time : রবিবার, ১ মে, ২০২২
  • ১৪৯ Time View
জসীম উদ্দিন জয়নাল,খাগড়াছড়ি : পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে দীঘিনালা জোনের আয়োজনে অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে খাগড়াছড়ি রিজিয়ন ও সেপকস এর পক্ষ থেকে মানবিক সহায়তা প্রদান করা হয়েছে।রবিবার(০১মে)সকাল ১০টায় দীঘিনালা উপজেলার ১ং মেরুং ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বেতছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে খাগড়াছড়ি রিজিয়ন এবং সেনা পরিবার কল্যাণ সংস্থা’র যৌথ উদ্যোগে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী,এতিম ও অসহায় শিশুদের মাঝে নতুন পোষাক বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং খাগড়াছড়ি রিজিয়নের সেপকস’র সহ-সভাপতি রাবেয়া জাহাঙ্গীর।ত্রাণ সামগ্রী ও এতিম শিশুদের মাঝে নতুন পোষাক বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে রিজিয়ন কমান্ডার বলেন,খাগড়াছড়ি রিজিয়ন পাহাড়ী-বাঙ্গালী নির্বিশেষে সবসময় পার্বত্যঅঞ্চলের যেকোন ধরনের সাহায্য সহযোগিতার কাজে এগিয়ে এসেছে।এই সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন,আমরা সবসময় চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোরতার সাথে কাজ করি।এদেশে সন্ত্রাসী এবং চাঁদাবাজদের কোন স্থান।আমরা এ পার্বত্যঅঞ্চলের সকলের সম্প্রদায়ের মানুষের সাথে ছিলাম,আছি এবং থাকবো। ধর্ম যার যার, আনন্দ সবার,ধর্ম যার যার উৎসব সবার।আমরা এই ঈদেও সকলের সাথে আনন্দ  এবং উৎসব ভাগাভাগি করে কাটিয়ে দিতে চাই। ধর্ম,বর্ণ,জাতি ও নির্বিশেষে সবসময় ভালো কাজের মাধ্যমে পাশে থাকবো।আমরা সবসময় মানুষের কল্যাণের জন্য কাজ করে আসছি।ভবিষ্যতেও এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে।
পরে ত্রাণ সামগ্রী  ও পোষাক বিতরণ শেষ পর্যায়ে মেরুং ইউনিয়নের চেয়ারম্যান মাহমুদা বেগম লাকী বলেন,বাংলাদেশ সেনাবাহিনী পাহাড়ী-বাঙ্গালী নির্বিশেষে এই এলাকার সাধারণ মানুষের মুখে হাসি ফোটাতে সর্বদা বদ্ধপরিকর।আমরা সেনাবাহিনীর এই মহতী উদ্যোগকে সাধুবাদ ও কৃতজ্ঞতা জানাই।মেরুং ইউনিয়নের ওয়ার্ড মেম্বার ঘনশ্যাম ত্রিপুরা বলেন,বাংলাদেশ সেনাবাহিনী সুখে-দুঃখে সবসময় যেকোন ধরনের সাহায্য সহযোগিতা প্রদানের মাধ্যমে আমাদের এ এলাকার পাশে এসে দাঁড়িয়েছে।বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি আমরা কৃতজ্ঞ।এ সময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি রিজিয়নের স্টাফ অফিসার(জিটুআই) মেজর মোঃ জাহিদ হাসান,  দীঘিনালা জোনের জোন কমান্ডার লেঃ কর্ণেল চৌধুরী মোহাম্মদ ফাহিম আশরাফী এবং উনার সহধর্মিণী রেহনুমা মুনজুর প্রমুখ।

কিউএনবি/অনিমা/ ১লা মে ২০২২ খ্রিস্টাব্দ /দুপুর ২:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit