সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
শিরোনাম
অর্থবছরের সময়কাল বদলাচ্ছে, এপ্রিল-মার্চ হবে নতুন অর্থবছর নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত। দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন

মহালছড়িতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার  ঈদ উপহার পৌঁছে দিলেন…  রতন কুমার শীল 

Reporter Name
  • Update Time : শনিবার, ৩০ এপ্রিল, ২০২২
  • ১৬১ Time View
জসীম উদ্দীন জয়নাল,খাগড়াছড়ি : পার্বত্য খাগড়াছড়ি জেলার মহালছড়িতে  পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে ভিজিএফ কর্মসূচির আওতায় ২হাজার ৪শ ৬৯জন গরিব, অসহায় দু:স্হ মানুষের মাঝে   প্রধানমন্ত্রী শেখ হাসিনার  ঈদ উপহার স্বরুপ  প্রতি জনকে ১০কেজি ভিজিএফ (চাউল) বিতরন করা হয়েছে। শনিবার (৩০এপ্রিল ২০২২ইং)সকাল ১০টার দিকে মহালছড়ি ইউনিয়ন পরিষদ মাঠে  পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে ভিজিএফ কর্মসূচির আওতায়    প্রধানমন্ত্রী শেখ হাসিনার  ঈদ উপহার (ভিজিএফ চাউল) ১০ কেজি  বিতরন উদ্বোধন করেন মহালছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি রতন কুমার শীল।   
এসময় মহালছড়ি উপজেলা মৎস কর্মকর্তা ও তদারকি কর্মকর্তা প্রবীন চন্দ্র চাকমা, মহালছড়ি ইউনিয়ন পরিষদের   সচিব প্রয়াসী চাকমা, মহালছড়ি ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের মেম্বার মো: শাহাদাৎ হোসেন,৬নং ওয়ার্ডের মেম্বার অংলা মারমা, ৩নং ওয়ার্ডে মো:আনোয়ার হোসেন, ১নং ওয়ার্ডের আবদুল হান্নান সহ সাংবাদিক সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্হিত ছিলেন। মহালছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি রতন কুমার শীল বলেন, প্রধানমন্ত্রী জননেত্রি শেখ হাসিনা সব সময় অসহায় দু:স্হ মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে। সরকার দেশের সকল মানুষের কথা চিন্তা করে  ঈদ-উল ফিতরে যেন সবাই ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে পারে কেউ যেন না খেয়ে থাকে না আর   সেজন্য প্রধানমন্ত্রী   জননেত্রী শেখ হাসিনা মুক্তিযোদ্ধা ভাতা,বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, ভিজিডি, ভিজিএফ  সহ বিভিন্ন কর্মসূচি  অব্যাহত রেখেছে। তার সুফল সাধারন জনগন ভোগ করছেন।

 

 

কিউএনবি/আয়শা/৩০শে এপ্রিল, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:০৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit