সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
শিরোনাম
শ্রমিকদের জন্য ৬ হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর অরুণাচল ঘিরে চীনের সামরিক তৎপরতা, উদ্বেগ ভারতের ট্রাম্পের ঘনিষ্ঠদের পেছনে মাসে কোটি টাকা ঢালছে ভারত ‘যুক্তরাষ্ট্র কথা রাখেনি’, যুদ্ধ বন্ধের পুরনো শর্ত মনে করিয়ে দিল ইরান আমি ধার্মিক মানুষ, মৃত্যুর পর স্বর্গে যাব: ট্রাম্প ‘বাংলাদেশ জাতিসংঘে শান্তিরক্ষায় বিশ্বের অন্যতম শীর্ষ অবদানকারী দেশ’ জাতীয় দলে রবিনের অন্তর্ভুক্তির কারণ জানালেন প্রধান নির্বাচক মুমিন-তামিমের নৈপুণ্যে সেমিফাইনালে বাংলাদেশ গাজী নজরুলের বিষয়ে সংসদে যে তথ্য জানালেন স্পিকার বিদেশে চিকিৎসার খরচে ডলার ছাড়ের সীমা দ্বিগুণ করল বাংলাদেশ ব্যাংক

১১ যাত্রী নিয়ে পদ্মায় স্পিডবোটডুবি

Reporter Name
  • Update Time : শনিবার, ৩০ এপ্রিল, ২০২২
  • ২৩৩ Time View

ডেস্কনিউজঃ বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটের পদ্মাসেতুর কাছে বাংলাবাজারগামী ১১ যাত্রী নিয়ে একটি স্পিডবোট ডুবে গেছে।

শনিবার সকাল সাড়ে ৮টার দিকে দুর্ঘটনাটি ঘটে।

বিআইডব্লিউটিএ’র বাংলাবাজার ঘাট সূত্র জানিয়েছে, ডুবে যাওয়া বোটের সব যাত্রীকে উদ্ধার করা হয়েছে। কেউ নিখোঁজ নেই।

জানা গেছে, শনিবার সকালে শিমুলিয়া থেকে একটি স্পিডবোট শিবচরের বাংলাবাজার ঘাটের উদ্দেশে রওনা হয়। বোটটি পদ্মাসেতুর কাছে এলে ঢেউয়ের ধাক্কায় তলা ফেটে বোটটি ডুবে যায়। খবর পেয়ে স্থানীয় জেলেরা ও নৌপুলিশের টিম গিয়ে সব যাত্রীকে উদ্ধার করে।

এদিকে ঘাটের একটি সূত্র জানিয়েছে, শিমুলিয়া থেকে ধারণ ক্ষমতার বেশি যাত্রী নিয়ে বাবু নামের একটি স্পিডবোট। বোটটির চালক ছিলেন মো: উজ্জ্বল। সেতু এলাকা পার হওয়ার সময় প্রচণ্ড ঢেউয়ের ধাক্কায় বোটটি ডুবে যায়। তবে তিনজন যাত্রী নিখোঁজ রয়েছেন বলে অসমর্থিত একটি সূত্র জানিয়েছে।

কাঁঠালবাড়ী নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো: জাহানুর আলী বলেন, বোটটি তলা ফেটে ডুবে যায়। তবে সব যাত্রীকে উদ্ধার করা হয়েছে। কেউ হতাহত ও নিখোঁজ নেই।

কিউএনবি/বিপুল/ ৩০ এপ্রিল ২০২২খ্রিস্টাব্দ /দুপুর ০১:২৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit