সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
শিরোনাম
শ্রমিকদের জন্য ৬ হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর অরুণাচল ঘিরে চীনের সামরিক তৎপরতা, উদ্বেগ ভারতের ট্রাম্পের ঘনিষ্ঠদের পেছনে মাসে কোটি টাকা ঢালছে ভারত ‘যুক্তরাষ্ট্র কথা রাখেনি’, যুদ্ধ বন্ধের পুরনো শর্ত মনে করিয়ে দিল ইরান আমি ধার্মিক মানুষ, মৃত্যুর পর স্বর্গে যাব: ট্রাম্প ‘বাংলাদেশ জাতিসংঘে শান্তিরক্ষায় বিশ্বের অন্যতম শীর্ষ অবদানকারী দেশ’ জাতীয় দলে রবিনের অন্তর্ভুক্তির কারণ জানালেন প্রধান নির্বাচক মুমিন-তামিমের নৈপুণ্যে সেমিফাইনালে বাংলাদেশ গাজী নজরুলের বিষয়ে সংসদে যে তথ্য জানালেন স্পিকার বিদেশে চিকিৎসার খরচে ডলার ছাড়ের সীমা দ্বিগুণ করল বাংলাদেশ ব্যাংক

ঘাটের অব্যবস্থাপনায় শিমুলিয়ায় যাত্রী-ভোগান্তি চরমে

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৯ এপ্রিল, ২০২২
  • ৩৯৫ Time View

ডেস্কনিউজঃ মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটের কর্তৃপক্ষের অনিয়ম ও অব্যবস্থাপনার কারণে ঘাটে গাড়ির দীর্ঘ লাইন সৃষ্টি হয়েছে। আটকা পড়েছে ফেরি পারের অপেক্ষায় থাকা পাঁচ শতাধিক গাড়ি। ঘাটে ফেরি থাকলেও আনলোড করা যাচ্ছে না সময়মতো। ফলে এ পথের যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে ঘরমুখো মানুষের ঢল নেমেছে। এ ঘাটে ঘরমুখো মানুষ ও যানবাহনের চাপে দুর্ভোগ চরমে পৌঁছেছে। সরকারি ছুটি শুরু হওয়ায় বৃহস্পতিবার রাত থেকে শিমুলিয়া ঘাটে যানবাহন ও যাত্রীদের চাপ বেড়েছে কয়েক গুণ।

শুক্রবার (২৯ এপ্রিল) ভোর থেকে শিমুলিয়া-বাংলাবাজার ও মাঝিকান্দি নৌরুটে পদ্মা পাড়ি দিতে ঘাটে আসছে হাজার হাজার মানুষ। বাড়তি যানবাহনের চাপে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ।

সরেজমিনে দেখা যায়, ফেরি কম থাকায় বিপুল সংখ্যক যানবাহন পারাপারে বেশি সময় লাগছে। এতে ঘাটে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে যাত্রীদের। ঘাটের পার্কিং ইয়ার্ড থেকে পন্টুনের অভিমুখ পর্যন্ত যানবাহন সারি। স্পিডবোট ও লঞ্চঘাটে যাত্রীদের চাপ আগের দিনের তুলনায় চার গুণ।

বেলা বাড়ার সাথে সাথে যানবাহন ও যাত্রীর চাপ বাড়ছে। এছাড়া লঞ্চ ও স্পিডবোটেও যাত্রীদের উপচেপড়া ভিড় দেখা গেছে। একটি ফেরি ঘাটে ফিরলেই শত শত মানুষ ওঠার জন্য হুমড়ি খেয়ে পড়ছে।

এদিকে তীব্র গরমে ফেরির জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে নাড়ির টানে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়া মানুষজন। এই নৌপথে ফেরিতে ভারী যানবাহন পারাপার নিষিদ্ধ থাকায় হালকা যানবাহন ও ব্যক্তিগত গাড়ি নিয়ে দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষ যাত্রা শুরু করেছেন।

পদ্মা সেতুর উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসাইন জানান, আমরা চেষ্টা করছি যাত্রীদের ভোগান্তি এড়িয়ে সুশৃঙ্খলভাবে পারাপারের জন্য। প্রচুর সংখ্যক যানবাহন ও যাত্রীরা আসছেন।

বিআইডাব্লিউটি-এর শিমুলিয়া নদীবন্দরের নৌ নিরাপত্তা বিভাগের সহকারী পরিচালক শাহাদাত হোসেন জানান, এ রুটে আরো পাঁচটি লঞ্চ ও তিনটি স্পিডবোট বাড়ানো হয়েছে। শিমুলিয়া-বাংলাবাজার ও শিমুলিয়া-মাঝিকান্দি দুই রুটে ৮৫টি লঞ্চ ও ১৫৫ স্পিডবোট সচল রয়েছে।

বিআইডাব্লিউটিসি’র পরিচালক (বাণিজ্য) আশিকুজ্জামান জানান, বৃহস্পতিবার পাঁচ হাজার গাড়ি পারাপার করেছি। ১০টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। আমরা তো একসাথে সবাইকে পার করতে পারবো না।

কিউএনবি/বিপুল /২৯ এপ্রিল ২০২২ খ্রিস্টাব্দ /দুপুর ২.১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit