শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন

জমিতে চাষ করতে গিয়ে ট্রাক্টর উল্টে নিহত ২

Reporter Name
  • Update Time : শনিবার, ২৬ মার্চ, ২০২২
  • ১৯৪ Time View

 

ডেস্ক নিউজ : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় জমিতে চাষ করতে গিয়ে ট্রাক্টর উল্টে দুজন নিহত হয়েছেন। শুক্রবার রাতে হরিরামপুর উপজেলার চরাঞ্চলের আজিমনগর ইউনিয়নের সোয়াখা গুচ্ছ গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন— উপজেলার এনায়েতপুর গ্রামের মানিকের ছেলে মো. রুস্তম (২১) ও ফরিদপুর জেলার চরভদ্রাশন উপজেলার সালেহপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে মো. আশাফুল (২০)।

আজিমনগর ইউনিয়ন ৭নং ওয়ার্ড সদস্য আব্দুল মোন্নাফ বলেন, জমিতে চাষ করতে গিয়ে ট্রাক্টর উল্টে নিচে চাপা পড়ে নিহত হন দুজন। আজিমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বিল্লাল হোসেন বলেন, আমার ইউনিয়নে দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। হরিরামপুর থানা ওসি সৈয়দ মিজানুর ইসলাম বলেন, চরাঞ্চলের আজিমনগর ইউনিয়নের সোয়াখা এলাকায় দুর্ঘটনায় দুজন নিহত।

 

 

কিউএনবি/আয়শা/২৬শে মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:৩৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit