শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
ফাইনালে উঠতে বাংলাদেশের লক্ষ্য ১৫০ রান ভিন্নমত যেন কোনোভাবেই শত্রুতায় রূপ না নেয়: সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী ইংল্যান্ডে বিব্রতকর পরিস্থিতিতে পাকিস্তানের ক্রিকেটাররা কমলগঞ্জে বাড়ির সিঁড়ির নিচ থেকে ৫টি কোবরা সাপের বাচ্চা উদ্ধার জলবায়ুর অভিঘাতে স্কুলে মেয়েদের ঝড়ে পড়া বাড়ছে: ইউনিসেফ বড়পুকুরিয়া বাইপাস সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে॥ রাবিপ্রবিতে যৌন হয়রানি ও সাইবার নিরাপত্তা নিয়ে সেমিনার দুর্গাপুরে ভারতীয় মদসহ আটক – ০১ দুর্গাপুরে যুবদলের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় রাবিপ্রবি ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ

কালিয়ায় কৃষক দম্পতিকে কোপানোর অভিযোগ

Reporter Name
  • Update Time : শনিবার, ১৯ মার্চ, ২০২২
  • ১৪৬ Time View

 

ডেস্ক নিউজ : নড়াইলের কালিয়ায় এক কৃষক দম্পতিকে ধারাল অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপানোর অভিযোগ উঠেছে চাঁচুড়ী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক তৌরুত মোল্লার বিরুদ্ধে। শনিবার সকাল ৭টার দিকে উপজেলার চাঁচুড়ী গ্রামে এই ঘটনা ঘটে। আহতরা হলেন চাঁচুড়ী গ্রামের প্রয়াত সিদ্দিক মোল্লার ছেলে জান্নাত মোল্লা (৪৫) এবং তার স্ত্রী শীলা বেগম (৩৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বছরের ২৮ নভেম্বর উপজেলার চাঁচুড়ী ইউপি নির্বাচনে তৌরুত মোল্লা বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন।  নির্বাচনে জান্নাত মোল্লা তৌরুত মোল্লার প্রতিপক্ষ প্রার্থীর পক্ষে কাজ করেন। ওই নির্বাচনে তৌরুত মোল্লা প্রতিপক্ষের কাছে পরাজিত হন।শনিবার সকাল ৭টার দিকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে জান্নাত মোল্লার বসত বাড়িতে দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তৌরুত মোল্লা, রেজওয়ান মোল্লা, আসলাম মোল্লা, সেকেন মোল্লা ,মুন্না ও আব্দুল্লাহসহ একদল দুর্বৃত্ত ধারাল অস্ত্র নিয়ে জান্নাত মোল্লাকে ধাওয়া দেয়। এ সময় স্বামীকে রক্ষায় স্ত্রী শীলা বেগম এগিয়ে গেলে তাকে কোপানো হয়। 

স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে আহতদেরকে উদ্ধার করে প্রথমে নড়াইল সদর ও পরে খুলনা মেডিকেল হাসপাতালে পাঠায়। জান্নাত মোল্লা অভিযোগ করে বলেন, গত ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী তৌরুত মোল্লার বিরোধিতা করার পর থেকে তিনি ও তার লোকজন দীর্ঘদিন ধরে আমাদের ওপর নানাভাবে অন্যায়-অত্যাচার করে আসছেন। এর ধারাবাহিকতায় তুচ্ছ ঘটনায় শনিবার সকালে তৌরুত মোল্লার নেতৃত্বে হামলাকারীরা আমাদের ওপর হামলা করে। 

অভিযোগের বিষয়ে তৌরুত মোল্লা বলেন, একটি তুচ্ছ ঘটনায় সংঘর্ষ বাধলে আমি সেখানে ঠেকাতে গিয়েছিলাম মাত্র। এক্ষেত্রে আমি কোনো পক্ষ অবলম্বন করিনি ।  কালিয়া থানার পরিদর্শক (তদন্ত) রতনুজ্জামান বলেন, ঘটনার পরপরই হামলাকারীরা পালিয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করে হামলায় জড়িতদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে। থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

 

 

কিউএনবি/আয়শা/১৯শে মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit