বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
শিরোনাম
ইমরানের চিকিৎসায় কোনো আপস নয়, বললেন ওয়াসিম আকরাম বৃহস্পতিবার ৮ ঘণ্টা গ্যাস থাকবে না রাজধানীর যেসব এলাকায় আরও কমল স্বর্ণের দাম, ভরিতে কত জাতিসংঘের মানচিত্রে অরুণাচল-আকসাই চীন স্বাধীন অঞ্চল, ভারতের প্রতিবাদ মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমানের দুর্বলতা ফাঁস, কাজের চেয়ে কথায় বড়? এক হাজার প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র চুক্তির পথে ইউক্রেন যুক্তরাজ্যে এয়ার ট্রাফিক ব্যবস্থায় ত্রুটি, বাতিল হাজারের বেশি ফ্লাইট হরমুজে দুই মার্কিন যুদ্ধজাহাজ ও ৮ ট্যাংকারে হামলা চালাল ইরান দখলদারিত্বের বিরুদ্ধে শক্ত অবস্থান, ব্রিটেন-ইসরায়েল সম্পর্কে বড় ধাক্কা পশ্চিম তীরে ইসরায়েলি বসতিকে ‘অবৈধ’ ঘোষণা করল ইউরোপীয় ইউনিয়ন

পুতিনের বক্তব্যের সময় বন্ধ হয়ে গেল সরাসরি সম্প্রচার

Reporter Name
  • Update Time : শনিবার, ১৯ মার্চ, ২০২২
  • ৭৩ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক :  ইউক্রেনে যুদ্ধরত সেনাবাহিনীর প্রতি সমর্থন জানানো এবং ২০১৪ সালে ক্রিমিয়া দখলের অষ্টম বর্ষপূর্তি উপলক্ষে মস্কোর ফুটবল স্টেডিয়ামে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শুক্রবার স্টেডিয়ামে সমর্থকদের উদ্দেশে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ভাষণের মাঝখানেই বন্ধ হয়ে যায় রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনের সরাসরি সম্প্রচার। 

সরাসরি সম্প্রচার বন্ধ হয়ে যাওয়ার পর টেলিভিশনে দেশাত্মবোধক গান প্রচার হতে থাকে। খবর আল জাজিরার।

তবে পরে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, সার্ভারে প্রযুক্তিগত সমস্যার কারণে সরাসরি সম্প্রচারে বিঘ্ন ঘটেছে।

প্রায় ১০ মিনিট পর ফের সম্প্রচার শুরু করে রাষ্ট্রীয় টেলিভিশন। তখন প্রেসিডেন্ট পুতিনের মঞ্চে আরোহণ থেকে শুরু করে পুরো ভাষণ এবং তার মঞ্চ ছেড়ে যাওয়ার পুরো অনুষ্ঠান ফের দেখানো হয়।

৮০ হাজার ধারণক্ষমতার লুঝনিকি স্টেডিয়ামের এই অনুষ্ঠানে পুতিন বলেন, আমরা জানি আমাদের কী করা প্রয়োজন এবং এই যুদ্ধের জন্য আমাদের কী পরিমাণ মূল্য দিতে হবে। অবশ্যই আমরা আমাদের পরিকল্পনা বাস্তবায়ন করব।

কিউএনবি/অনিমা/১৯ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ২:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit