মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
নিয়ত বিশুদ্ধ না হলে আমল কবুল হবে না ২৭ সেপ্টেম্বর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্ষণের ১৫ মিনিটের মধ্যে কলিকে হত্যা, রোমহর্ষক স্বীকারোক্তি সুতা ও কাপড় আমদানিতে আগাম অনুমতির বাধ্যবাধকতা প্রত্যাহার বিমানকে তুলি, আকাশকে ক্যানভাস বানালেন পাইলট, আঁকলেন মোনালিসার ছবি টাইফুনের প্রভাবে বিপর্যস্ত জাপান, ১৯ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ রেকর্ড ভাঙা এল নিনো: শীত আসার আগেই প্রশান্ত মহাসাগরে নজিরবিহীন উষ্ণতা হুতিদের অগ্রযাত্রা নিয়ে ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ গাজায় এক অন্তঃসত্ত্বা নারীর রোমহর্ষক গল্প পাসপোর্ট অধিদফতরের নতুন ডিজি মেজর জেনারেল আলীমুল আমীন

৫২ কোটি টাকার বই বিক্রি হয়েছে এবারের মেলায়

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৮ মার্চ, ২০২২
  • ১৩৫ Time View

 

ডেস্ক নিউজ :গতকাল বৃহস্পতিবার শেষ হয়েছে অমর একুশে বইমেলা। মেলায় এবার বিক্রি হয়েছে ৫২ কোটি ৫০ লাখ টাকার বই। করোনাকালে গত বছর মেলায় বই বিক্রি হয়েছিল তিন কোটি ১৭ লাখ টাকার। এবারের মেলায় নতুন বই প্রকাশিত হয় তিন হাজার ৪১৬টি। বাংলা একাডেমির মতে এর মধ্যে মানসম্মত বই ৯০৯টি। ২০২০ সালে নতুন বই প্রকাশিত হয়েছিল চার হাজার ৯১৯টি। মানসম্মত ছিল ৭৬১টি। গত বছর মানসম্মত বই ছিল ১৫ শতাংশ। এ বছর ২৬ শতাংশ মানসম্মত বই প্রকাশিত হয়েছে।

গতকাল অমর একুশে বইমেলার সমাপনী অনুষ্ঠানে এ তথ্য জানান মেলার সদস্যসচিব ও বাংলা একাডেমির পরিচালক জালাল আহমেদ। তিনি বলেন, ‘এবারের বইমেলায় বই বিক্রি হয়েছে ৫২ কোটি ৫০ লাখ টাকার। শুধু বাংলা একাডেমি বই বিক্রি করেছে এক কোটি ৩৫ লাখ টাকার। অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ, সংস্কৃতিসচিব আবুল মনসুর, বাংলা একাডেমির সভাপতি সেলিনা হোসেন, মহাপরিচালক মুহম্মদ নুরুল হুদা প্রমুখ।

গুণীজন স্মৃতি পুরস্কার ২০২২ প্রদান

২০২১ সালে প্রকাশিত বিষয় ও গুণমানসম্মত সর্বাধিক সংখ্যক গ্রন্থ প্রকাশের জন্য আগামী প্রকাশনীকে চিত্তরঞ্জন সাহা স্মৃতি পুরস্কার-২০২২, ২০২১ সালে প্রকাশিত গ্রন্থের মধ্যে শৈল্পিক ও গুণমান বিচারে সেরা গ্রন্থ বিভাগে আবুল হাসনাত সম্পাদিত ‘বঙ্গবন্ধু জন্মশতবর্ষ স্মারক’ প্রকাশের জন্য বেঙ্গল পাবলিকেশন্স, জালাল ফিরোজ রচিত লন্ডনে ‘বঙ্গবন্ধুর একদিন’ গ্রন্থের জন্য জার্নিম্যান বুক্স এবং সৈয়দ আবুল মকসুদ রচিত ‘নবাব সলিমুল্লাহ ও তাঁর সময়’ গ্রন্থের জন্য প্রথমা প্রকাশনকে মুনীর চৌধুরী স্মৃতি পুরস্কার ২০২২ প্রদান করা হয়। ২০২১ সালে প্রকাশিত শিশুতোষ গ্রন্থের মধ্যে গুণমান বিচারে সর্বাধিক গ্রন্থ প্রকাশের জন্য কথাপ্রকাশকে রোকনুুজ্জামান খান দাদাভাই স্মৃতি পুরস্কার-২০২২ প্রদান করা হয়। ২০২২ সালের অমর একুশে বইমেলায় অংশগ্রহণকারী প্রকাশনা প্রতিষ্ঠানগুলোর মধ্যে নান্দনিক অঙ্গসজ্জায় সেরা প্রতিষ্ঠান হিসেবে নবান্ন প্রকাশনী, নিমফিয়া পা

 

 

কিউএনবি/আয়শা/১৮ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১২:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit