মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
শিরোনাম
হুতিদের সামরিক সহায়তা বন্ধে ইরানের প্রতি জি৭-এর আহ্বান নিয়ত বিশুদ্ধ না হলে আমল কবুল হবে না ২৭ সেপ্টেম্বর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্ষণের ১৫ মিনিটের মধ্যে কলিকে হত্যা, রোমহর্ষক স্বীকারোক্তি সুতা ও কাপড় আমদানিতে আগাম অনুমতির বাধ্যবাধকতা প্রত্যাহার বিমানকে তুলি, আকাশকে ক্যানভাস বানালেন পাইলট, আঁকলেন মোনালিসার ছবি টাইফুনের প্রভাবে বিপর্যস্ত জাপান, ১৯ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ রেকর্ড ভাঙা এল নিনো: শীত আসার আগেই প্রশান্ত মহাসাগরে নজিরবিহীন উষ্ণতা হুতিদের অগ্রযাত্রা নিয়ে ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ গাজায় এক অন্তঃসত্ত্বা নারীর রোমহর্ষক গল্প

লিবিয়ার জেল থেকে ফিরেছেন ২৭০ বাংলাদেশি

Reporter Name
  • Update Time : রবিবার, ১৩ মার্চ, ২০২২
  • ১১৭ Time View

 

ডেস্ক নিউজ :  অবৈধপথে ইউরোপ যাওয়ার সময় লিবিয়ায় আটকা পড়েছিলেন ২৭০ জন বাংলাদেশি। এরপর দেশটির কারাগারে ছিলেন তারা। এখন মুক্তি পেয়ে ঢাকায় ফিরে এসেছেন তারা। হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরের পাশে হাজি ক্যাম্পে রয়েছেন তারা।

তাদের মধ্যে তিনজন বানিয়াচং উপজেলার বাসিন্দা। শনিবার বিষয়টি নিশ্চিত করেন হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মজিদ খান।

মুক্তি পাওয়া হবিগঞ্জের তিন প্রবাসী হলেন বানিয়াচং উপজেলার উত্তর সাঙ্গর গ্রামের তোফায়েল হোসেন, নয়া পাথারিয়া গ্রামের গিয়াস উদ্দিন ও হবিগঞ্জ সদর উপজেলার নোয়াবাদ গ্রামের আলাউদ্দিন।

এমপি আব্দুল মজিদ খান সংবাদমাধ্যমকে বলেন, প্রায় এক বছর আগে ইউরোপের দেশ ইতালি যাওয়ার জন্য দেশ ছাড়েন বানিয়াচংয়ের তিনজন। অবৈধপথে লিবিয়ায় পৌঁছানোর পর দেশটির পুলিশ তাদের গ্রেফতার করে। সম্প্রতি তারা আমার স্মরণাপন্ন হলে আমি এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল মোমেন ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে যোগাযোগ করি। এ বিষয়ে তারা কূটনৈতিক প্রক্রিয়ায় বানিয়াচংয়ের তিনজনসহ ২৭০ জন বাঙালিকে লিবিয়ার জেল থেকে মুক্ত করেছেন। শনিবার দেশে ফিরে এখন তারা ঢাকায় হাজি ক্যাম্পে অবস্থান করছেন। শিগগিরই তাদের নিজ নিজ বাড়িতে পাঠানো হবে।

কিউএনবি/অনিমা/১৩ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit