শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
শিরোনাম
নওগাঁয় ছাত্রীদের মাঝে স্যানেটরি ন্যাপকিন বিতরণ মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা, দুই কিশোর নিহত ঢাবি ক্যাম্পাসে নাশকতা ও অস্থিতিশীলতা সৃষ্টির ঘটনায় এক কর্মকর্তা ও এক কর্মচারী সাময়িক বরখাস্ত নওগাঁয় পুকুরে বিষ প্রয়োগে ৯ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ মাটিরাঙ্গায় ওয়াদুদ ভূইয়া ফাউন্ডেশনের উদ্যোগে বিদ্যালয়ে ৬ জোড়া বেঞ্চ প্রদান। বাড়িতে আগুনের ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে তীব্র ক্ষোভ নুসরাতের মিস ইউনিভার্সে ব্যস্ততার মাঝেও আনন্দে মাতলেন মাহি, প্রকাশ্যে নতুন ছবি! কেইনের রেকর্ডের রাতে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড বেগম খালেদা জিয়াঃ আপসহীন রাজনীতি, ক্ষমতার অধ্যায় ও ইতিহাসের এক দীর্ঘ উত্তরাধিকার জুমাবারে গুনাহ মাফের ১৫ আমল

রোববার বড়লেখায় মঞ্চস্থ হবে ‘পানিবালা’

Reporter Name
  • Update Time : শনিবার, ৫ মার্চ, ২০২২
  • ১০১ Time View

 

সিলেট প্রতিনিধি : রোববার (৬ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টায় মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলায় মঞ্চস্থ হবে মুরারিচাঁদ কলেজের নাট্য সংগঠন থিয়েটার মুরারিচাঁদের নাটক পানিবালা। বড়লেখা উপজেলায় তারুণ্য নাট্য গোষ্ঠীর আয়োজনে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় ৫দিনব্যাপী নাট্যোৎসবের দ্বিতীয় দিন রোববার নাটকটি মঞ্চস্থ হবে। এরআগে, শনিবার উদ্বোধনী দিনে ‘কহে বীরাঙ্গনা’ মঞ্চস্থ করে কমলগঞ্জের নাট্যদল মণিপুরী থিয়েটার।

বাংলাদেশের একটি অঞ্চলের মিথকে কেন্দ্র করে নির্মিত হয়েয়ে নাটক ‘পানিবালা’। নাটকটি রচনা করেছেন বদরুজ্জামান আলমগীর ও নির্দেশনা দিয়িছেন ইয়াকুব আলী ও বিধান সিংহ। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেন রেজাউল করিম রাব্বি, ঊষা কান্ত বিশ্বাস, রিংকু মালাকার, অরুপ তালুকদার শুভ, জুয়েল কান্তি দাস, কামরুল ইসলাম, লাকি রানী দাস, সর্বানী পাল টুম্পা, সুয়েব আহমদ, তাসরিন আক্তার, তুষার তালুকদার, তাহিন মিয়া, প্রভাতী গোস্বামী পপি, অপি ভট্টার্চায, অর্চিতা দেব অর্পা, গৌরব তালুকদার, সম্পা নাথ, দৃষ্টি বর্মণ, অনিক প্রধান ও উম্মে সালমা খান ঋজু।

নাটকের আবহ সঙ্গীত পরিকল্পনা ও সুর করেছেন সৌরভ সরকার। আবহ সঙ্গীত প্রক্ষেপণ করেছেন সৌরভ সরকার, সৈকত চন্দ্র দাস, বৃষ্টি বর্মণ। আলোক প্রক্ষেপণে ছিলেন ফাহমিদা এলাহী বৃষ্টি, তুষার সরকার এবং আলোক প্রক্ষেপণে সহযোগিতা করেছেন বদরুল আলম। পানিবালা একটি চেনা লোককাহিনীর নাগরকি মিথষ্ক্রিয়া, কৃত্যে, নাট্যে, ইতিহাস আর গার্হস্থ কৃষিকাজের বিন্যাসে তার বিস্তার। একটি মিথকে কেন্দ্র করে নাটকটি গড়ে উঠেছে। প্রচলিত সমাজের বিভিন্ন উপদানগুলোকে নাট্যকার বদরুজ্জামান আলমগীর সহজ ভঙ্গিতে ফুটিয়ে তুলেছেন।

দিনাজপুর রামসাগর দিঘির একটি লোককাহিনী পানিবালা আখ্যান নাট্যের মৌল অনু বলে জানিয়েছেন নাট্যকার। যেখানে কোন দিঘির জলধারা নেই কেবলই বালুকারাশি উতালপাতাল করে। সেখানেও মানুষের অন্তর্লোকে শ্রাবণ সন্ধ্যার ঘোরলাগা ঢল, ও জৈন্তা পাহাড় থেকে ঢল নেমে আসে প্রতিনিয়ত। রাজা ধুলিয়ান খান কিংবা ময়ুেরর ওমের ভেতর থেকে সমত্ত হয়ে উঠা ফয়সালের মধ্যকার যে অমীমাংসার দলিল ছিন্ন করার কল্পগাথা আসে, সেখানে চন্দ্রবালা কিংবা তাজিরুনরাই সারা জীবন শক্তি হয়ে জীবন বিলিয়ে দেন অকাতরে।

 

 

কিউএনবি/আয়শা/৫ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৯:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit