শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
শিরোনাম
মাধবদীতে একের পর এক ডাকাতি গৃহকর্তাকে কুপিয়ে খুন  নরসিংদীতে শিশু নির্যাতনের ঘটনায় লতা চাচি গ্রেপ্তার  নববেশ নৃত্যাঙ্গন ও সাংস্কৃতিক একাডেমির বর্ণাঢ্য বর্ষা উৎসব ‘রিমঝিম ঘন ঘন রে’ অনুষ্ঠিত দ. আমেরিকায় সমালোচনার মুখে আর্জেন্টিনা, বিশ্বমঞ্চে যেন একা আলবিসেলেস্তেরা দুপুরের মধ্যে ৮ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস সরকারের ৫ মাস পূর্তি, আজ সংবাদ সম্মেলন ডেকেছে প্রধানমন্ত্রীর কার্যালয় সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে বহাল সতর্কসংকেত মেসিকে নিয়ে শাকিরার আবেগঘন বার্তা সৌদিতে মার্কিন ঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা ইরানের মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলা অব্যাহত, উত্তেজনা আরও তীব্র

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে শরীয়তপুর জেলা পরিষদে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ

Reporter Name
  • Update Time : শনিবার, ৫ মার্চ, ২০২২
  • ১২৪ Time View

 

খোরশেদ আলম বাবুল, শরীয়তপুর প্রতিনিধি : শরীয়তপুর জেলার বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের নিয়ে শরীয়তপুর জেলা পরিষদ চত্বরে মহান স্বাধীনতার সুবর্ন জয়ন্তী উৎসব পালন করা হয়েছে। এই লক্ষে জেলার ৫০ জন বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধণা দেওয়া হয়। এই সময় মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ, বীরত্বগাঁথা, মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধু অবদান শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ শামীম হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ইপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ পারভেজ হাসান। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার এস.এম. আশরাফুজ্জামান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কলেজের অধ্যক্ষ মোঃ হারুন অর রশিদ, শরীয়তপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে, শরীয়তপুর পৌরসভার মেয়র পারভেজ রহমান, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ মো. আব্দুল কাইঊম পাইক। বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে বক্তব্য রাখেন আঃ রাজ্জাক সরদার, আঃ আজিজ সিকদার ও মাহাবুব রাজ্জাক। এই সময় উপস্থিত ছিলেন যুদ্ধকালীন কমান্ডার আঃ মন্নান রাড়ি সহ অন্যান্য বীর মুক্তিযোদ্ধাগণ।

প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ পারভেজ হাসান বলেন, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে মুক্তিযোদ্ধাদের আমাদের মাঝে পাওয়া একটা বড় বিষয়। মুক্তিযোদ্ধারা তাদের মৃত্যুকে উপেক্ষা করে স্ত্রী-সন্তান, পিতা-মাতা ও ঘরবাড়ি ছেড়ে জাতির পিতার ডাকে দেশ মাতৃকা রক্ষার জন্য ঝাপিয়ে পড়েছিলেন। তাদের অনেকেই দেশের তরে জীবন দিয়ে দেশ রক্ষা করেছেন। এনে দিয়েছেন স্বাধীন বাংলা ও স্বাধীন পতাকা। যুদ্ধপরবর্তী সময়ে অনেক অত্যাচার ও নিপীড়নের শিকার হয়েছিল তারা । আজ সেই মুক্তিযোদ্ধাদের যথাযোগ্য মর্যাদার আসনে বসিয়েছেন। আজকের এই আয়োজন মুক্তিযোদ্ধাদের মনবল আরো বাড়িয়ে দিবে। তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে গড়ে উঠতে আমাদের স্ব স্ব স্থান থেকে দায়িত্ব নিতে হবে।

 

কিউএনবি/আয়শা/৫ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৩৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit