রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২ অপরাহ্ন

আমদিয়া ইউপির ৭ নং ওয়ার্ডে আরসিসি ঢালাই রাস্তার উদ্বোধন 

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৪ মার্চ, ২০২২
  • ১১৪ Time View
মোঃ সালাহউদ্দিন আহমেদ, নরসিংদী জেলা প্রতিনিধি  : নরসিংদী সদর উপজেলার মাধবদী থানাধীন আমদিয়া ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ডের আমদিয়া বাজার হইতে নুরার বাড়ি পর্যন্ত আরসিসি ঢালাই রাস্তার উদ্বোধন করেছেন আমদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ ইবনে রহিজ মিঠু ও ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য হেলাল উদ্দীন । আজ (৪ মার্চ) শুক্রবার সকালে রাস্তাটির ঢালাই কাজের উদ্বোধন করা ৩২০ ফুট দৈর্ঘ্য সাড়ে ১০ ফুট প্রসস্থ আর সিসি ঢালাই রাস্তাটির নির্মাণ ব্যায় ধরা হয়েছে প্রায় সাত লক্ষ টাকা। দীর্ঘ দিনের এই কাঁচা মাটির রাস্তাটি নিয়ে এলাকাবাসীর দুর্ভোগ লাঘব হলো।

বৃষ্টির পানিতে কাঁদামাটির এই রাস্তাটিতে সাধারণ মানুষের চলাচলে পড়তে হতো নাকাল অবস্থায়। স্কুল পড়ুয়া ছাত্র ছাত্রীদের যাতায়াত নিয়েও ছিলো অভিভাবকদের দুশ্চিন্তা এই রাস্তাটি পাকাকরণে আনন্দিত এলাকাবাসী। এ সময় উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা মজিদ মিঞা, আজিত মিয়া, সেরাজউদ্দীন, শাহীন মিয়া,মামুন, আলমগীর, কিরণ, আহছানউল্লা ও স্থানীয় এলাকাবাসী।  

কিউএনবি/অনিমা/৪ঠা মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit