মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
শিরোনাম
হুতিদের সামরিক সহায়তা বন্ধে ইরানের প্রতি জি৭-এর আহ্বান নিয়ত বিশুদ্ধ না হলে আমল কবুল হবে না ২৭ সেপ্টেম্বর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্ষণের ১৫ মিনিটের মধ্যে কলিকে হত্যা, রোমহর্ষক স্বীকারোক্তি সুতা ও কাপড় আমদানিতে আগাম অনুমতির বাধ্যবাধকতা প্রত্যাহার বিমানকে তুলি, আকাশকে ক্যানভাস বানালেন পাইলট, আঁকলেন মোনালিসার ছবি টাইফুনের প্রভাবে বিপর্যস্ত জাপান, ১৯ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ রেকর্ড ভাঙা এল নিনো: শীত আসার আগেই প্রশান্ত মহাসাগরে নজিরবিহীন উষ্ণতা হুতিদের অগ্রযাত্রা নিয়ে ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ গাজায় এক অন্তঃসত্ত্বা নারীর রোমহর্ষক গল্প

ফ্রান্সের তুলুজের মেয়র ও ব্যবসায়ীদের সঙ্গে রাষ্ট্রদূত খন্দকার এম তালহার বৈঠক

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৪ মার্চ, ২০২২
  • ১৪১ Time View

 

ডেস্ক নিউজ : পিঙ্ক সিটি খ্যাত শহর তুলুজ ফ্রান্সের তৃতীয় বৃহত্তম বাণিজ্যিক শহর। রাজধানী প্যারিসের পরে সবচেয়ে বেশি বাংলাদেশিদের বসবাস এ শহরে। তুলুজের মেয়র জঁ-লুক মুদাংকের সাথে বৈঠক করেছেন ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকার এম তালহা। এ সময় মেয়ের জঁ-লুক বলেন, তুলুজ সিটি অফিস বাংলাদেশ সম্প্রদায়ের সামাজিক ও অর্থনৈতিক অবদানকে স্বীকার করে। তিনি বাংলাদেশিদের নাগরিক চাহিদাকে সব ধরনের সম্ভাব্য উপায়ে সমর্থন করার আশ্বাসও দেন।

এ সময়ে মেয়রকে তুলুজে একটি বাংলা স্কুল, একটি সাংস্কৃতিক কেন্দ্র এবং বাংলাদেশিদের জন্য একটি মসজিদ নির্মাণে আহ্বান জানিয়েছেন রাষ্ট্রদূত খন্দকার এম তালহা। এর জবাবে মেয়র তার অফিসের পূর্ণ সহায়তা দেওয়ার বিষয়ে আশ্বস্ত করেন রাষ্ট্রদূতকে। ফ্রান্সে প্যারিস শহরের বাইরে এটাই রাষ্ট্রদূতের প্রথম সফর। তিনি মেয়রকে তার শহরে একটি বিনিয়োগ সেমিনার এবং একই সঙ্গে বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরার জন্য প্রদর্শনী করার প্রস্তাব দেন। দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তির উদযাপন নিয়েও আলোচনা করেন রাষ্ট্রদূত।

তুলুজ সফরকালীন সময়ে কমিউনিটি ও ব্যবসায়ী নেতাদের সঙ্গেও বৈঠক করেন রাষ্ট্রদূত খন্দকার এম তালহা, দূতাবাসের দ্বিতীয় সচিব ও দূতালয় প্রধান ওয়ালিদ বিন কাসেম ও কমার্শিয়াল কাউন্সিলর দিলারা বেগম। বৈঠকে কমিউনিটি ও ব্যবসায়ী নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন ইস্কান্দার আলী, জাহেদ হোসেন নান্নু, ফেরদৌস খান, ইমরান হোসেন, হামিদুর রহমান, আবুল কালাম, আলী হোসেন, নাজির হোসেন লিটন, এহসান আহমেদ টিটু, সুবেল আহমেদ, ফয়সাল আহমেদ, জাহাঙ্গীর হোসেন, সুমন আহমেদ, ফরহাদ হোসেন প্রমুখ ।

এ সময় রাষ্ট্রদূত প্রবাসীদের সমস্যাগুলি মনোযোগ দিয়ে শোনেন এবং লিখিত আকারে নোট করেন। রাষ্ট্রদূত বলেন, ফ্রান্সে প্রবাসীদের সংখ্যা আগের তুলনায় অনেক গুন বেড়েছে, কিন্তু আমাদের জনবল সেই আগের মতই আছে। তথাপি আমরা অত্যন্ত আন্তরিকতার সাথে সকল বিষয়গুলো যাচাই বাছাই করছি এবং সুন্দর একটি সমাধানের চেষ্টা করছি। তিনি দৃঢ়তার সাথে উল্লেখ করেন, বাংলাদেশ সরকার কাজের সিস্টেম আপডেট করে দিলে অবশ্যই আমরা তুলুজে কাউন্সিলর সার্ভিসের কথা চিন্তা করব। 

 

 

কিউএনবি/আয়শা/৪ঠা মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১১:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit